এক্সপ্লোর

ঢাকার হামলায় আইএসআই! অস্বীকার, ‘প্ররোচনামূলক’, বলল পাকিস্তান

ইসলামাবাদ: ঢাকার গুলশনের কাফেতে সন্ত্রাসবাদী হামলায় আইএসআইয়ের যোগসাজশের তত্ত্ব খারিজ করে দিল পাকিস্তান। এক বিবৃতিতে পাক বিদেশমন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া গত শুক্রবারের ঘটনায় তাঁর দেশের গোয়েন্দা সংস্থার হাত থাকার অভিযোগ উড়িয়ে বলেন, এসব ‘ভিত্তিহীন, দায়িত্বজ্ঞানহীন, উসকানিমূলক’ কথাবার্তা। তিনি ভারতীয় মিডিয়াকে কাঠগড়ায় তোলেন। বলেন, ভারতীয় মিডিয়ায় এ ধরনের অত্যন্ত দুঃখজনক, দায়িত্বজ্ঞানহীন, প্ররোচনামূলক খবর ছাপা হচ্ছে। একেবারেই ভিত্তিহীন, অসার অভিযোগ। পাকিস্তান দৃঢ় ভাবে এ ধরনের অভিযোগ অস্বীকার করছে। ভারতীয় মিডিয়ার ‘বদনাম, কুত্সা করার অভিপ্রায়’ রয়েছে বলে উল্লেখ করে তার প্রমাণ হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদের উপদেষ্টা গৌহর রিজভির বিবৃতির আশ্রয় নেন জাকারিয়া। গুলশনের হামলায় তিনি পাকিস্তানকে দায়ী করেছেন বলে মিডিয়া রিপোর্টে বেরনো খবর রিজভি অস্বীকার করেছেন, বিবৃতিতে জানান জাকারিয়া। বলেন, প্রফেসর রিজভি বাংলাদেশে পাক হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করেছেন এ কথাটা জানিয়ে দিতে যে, তিনি পাকিস্তানের বিরুদ্ধে কোনও বিবৃতি দেননি, ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর মিথ্যা। তিনি পাক হাই কমিশনারকে বিষয়টি পাক সরকারকেও জানিয়ে দিতে বলেছেন, যাতে দুটি দেশের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি না হয়। রিজভি ঠিক সময়মতো মিডিয়া রিপোর্ট নাকচ করায় পাকিস্তান তাঁর প্রশংসা করছে বলেও বিবৃতিতে জানিয়েছেন জাকারিয়া। পাকিস্তান কঠোর ভাষায় ঢাকার সন্ত্রাসবাদী হামলার নিন্দা করছে, বাংলাদেশ সরকার ও সে দেশের ভ্রাতৃপ্রতিম মানুষজনের সঙ্গে সহমর্মিতা পোষণ করছে, নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা, সহানুভূতি, শোক জানাচ্ছে বলেও বিবৃতিতে জানান জাকারিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vietnam Boat Tragedy: ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
Space Mirror: আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
আয়না বসছে মহাকাশে, ২৪ ঘণ্টা মিলবে সূর্যালোক, রাত হবে দিনের মতো, বিজ্ঞানীদের আপত্তি উড়িয়ে অনুমতি দিয়ে দিল আমেরিকা
Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
US-Iran War: ‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন
‘হিটলিস্টে ১ নম্বরে আমি’, প্রাণনাশের আশঙ্কা করছেন ট্রাম্প, বিশেষ নির্দেশ দিয়ে রাখলেন

ভিডিও

TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget