এক্সপ্লোর

ফের সার্জিকাল স্ট্রাইক হলে ‘ভুল করবে’ ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

ইসলামাবাদ ও শ্রীনগর: সুঞ্জুয়ান সেনা শিবিরে জঙ্গি হামলার প্রেক্ষিতে সীমান্ত পেরিয়ে সামরিক অভিযানের সিদ্ধান্ত নিলে ভুল করবে ভারত। এমনটাই জানাল পাকিস্তান।

গত শনিবার, জম্মুর সুঞ্জুয়ান সেনা শিবিরে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় ৬ সেনা জওয়ানের মৃত্যু হয়। এঁদের মধ্যে একজনের ছেলেও সেনায় রয়েছেন। আহত হন মহিলা, শিশু সহ আরও ১০ জন। ভারত জানায়, এই হামলার নেপথ্যে রয়েছে পাক-মদতপুষ্ট জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদ।

ভারতের এই বিবৃতির সমালোচনা করে পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগ, পূর্ণ তদন্ত না করেই ভারত এধরনের সিদ্ধান্তে পৌঁছে গিয়েছে। এদিন পাক বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, ভারতীয় আধিকারিকরা বরাবরই এধরনের ভিত্তহীন অভিযোগ লাগিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে থাকেন।

পাক বিদেশমন্ত্রকের দাবি, কাশ্মীরে সশস্ত্র আন্দোলন দমাতে যে নির্মমতা চালাচ্ছে ভারত, তা থেকে সকলের দৃষ্টি ঘোরানোর জন্যই এধরনের মন্তব্য করছে তারা। একইসঙ্গে, জঙ্গি হামলার পর ভারতীয় ফৌজের যে কোনও সীমান্ত পেরিয়ে সামরিক অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয় পাকিস্তান।

পাক বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, আশা করি কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে ও সীমান্ত পেরিয়ে কোনওরকম অভিযান না চালাতে ভারতকে অনুরোধ করবে আন্তর্জাতিক মহল। প্রসঙ্গত, ২০১৬ সালে উরির সেনা শিবিরে জঙ্গি হামলার পর সীমান্ত পেরিয়ে সার্জিকাল স্ট্রাইক চালিয়ে ১৮ জঙ্গির নিকেশ করে ভারতীয় ফৌজ।

পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জঙ্গিদের প্রশিক্ষণ, অস্ত্র সরবরাহ থেকে শুরু করে সবরকমের সহযোগিতা দেওয়ার অভিযোগ জানিয়ে আসছে ভারত। নয়াদিল্লির দাবি, সশস্ত্র জঙ্গিদের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করতে সাহায্য করে  চলেছে পাক সেনা।

যদিও, পাকিস্তান যাবতীয় অভিযোগ খারিজ করেছে। তাদের দাবি, ইসলামাবাদ কেবলমাত্র কাশ্মীরিদের কূটনৈতিক ও নৈতিক সমর্থন জানিয়ে এসেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Explosion In Russia : 'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'ব্যাগে গিফট আছে', রেস্তোরাঁয় মহিলাকে আটকাতেই ভয়াবহ বিস্ফোরণ, ছিন্নভিন্ন দেহ
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
'এলাকা ছাড়ার জন্য প্রস্তুত থাকুন', পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন নাগরিকদের বার্তা ; আমেরিকা-ইরান 'সম্পর্ক' ভয়ঙ্কর দিকে ?
AI Training: লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
লক্ষ লক্ষ বই ধ্বংস করছে AI সংস্থাগুলি, প্রযুক্তির পিছনে দৌড়তে গিয়ে ক্ষতি হচ্ছে বিরাট
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget