এক্সপ্লোর

'মোদি শেষ তাসটা খেলে ফেললেন!' ইসলামাবাদে ‘মানব শৃঙ্খল’ গড়ে কাশ্মীরিদের প্রতি ‘সহমর্মিতা’ ইমরানের

কাশ্মীর ইস্যু উপেক্ষা করার অভিযোগ তুলে আন্তর্জাতিক মিডিয়ারও সমালোচনা করেন ইমরান। বলেন, আন্তর্জাতিক মিডিয়া হংকঙের প্রতিবাদ-বিক্ষোভকে ঢালাও প্রচার করছে, কিন্তু কাশ্মীর ইস্যুর দিকে ফিরেও তাকাচ্ছে না।

ইসলামাবাদ: শুক্রবার ইসলামাবাদে ‘মানব শৃঙ্খল’ গড়ে কাশ্মীরের মানুষের প্রতি ‘সহমর্মিতা’ জানাল পাকিস্তান। কাশ্মীরিদের ‘পাশে থাকা’র বার্তা দিতে সেখানে ভাষণ দেন প্রধানমন্ত্রী ইমরান খান। নরেন্দ্র মোদি সরকারের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পদক্ষেপে বিতর্কের আবহে পাক প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের জনগণ ভারতের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার সিদ্ধান্ত মেনে নেবেন না, সেখানে বিধিনিষেধ প্রত্যাহার হলেই তাঁরা প্রকাশ্যে এর বিরোধিতা করবেন। তিনি মন্তব্য করেন, নরেন্দ্র মোদি একটা ভুল করলেন। তিনি তাঁর শেষ তাসটা খেলে ফেলেছেন, কিন্তু কাশ্মীরিরা কখনই তা মানবেন না। তিনি আরও বলেন, কাশ্মীরের মানুষের কোনও ভয় নেই, গত সাতটি দশক ধরে তাঁদের ওপর এমন অবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে যাতে তাঁদের ভয় কেটে গিয়েছে। পাশাপাশি কাশ্মীর ইস্যু উপেক্ষা করার অভিযোগ তুলে আন্তর্জাতিক মিডিয়ারও সমালোচনা করেন ইমরান। বলেন, আন্তর্জাতিক মিডিয়া হংকঙের প্রতিবাদ-বিক্ষোভকে ঢালাও প্রচার করছে, কিন্তু কাশ্মীর ইস্যুর দিকে ফিরেও তাকাচ্ছে না। ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি-চকে আয়োজিত ‘মানব শৃঙ্খল’-এ সামিল হন বহু পাকিস্তানি। আলাদা ট্যুইট করেও ইমরান জানান, কী করে আন্তর্জাতিক মিডিয়া লাগাতার হংকঙের বিক্ষোভকে হেডলাইনের মর্যাদা দিয়ে প্রচার করলেও কাশ্মীর ইস্যুকে তুচ্ছ মনে করছে, সেটা ভেবে তিনি ‘বিস্মিত’। কাশ্মীরে ‘মানবাধিকারের সঙ্কট’ চলছে বলে দাবি তাঁর। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও গোটা রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে দুটুকরো করার সিদ্ধান্তে ভারত, পাকিস্তান সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। পাকিস্তান এর তীব্র বিরোধিতা করে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে, ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে।

সেরা শিরোনাম

School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Shiv Mandir | ভিন্ন সংস্কৃতি প্রয়োগে সেরার পুজো শিরোপা জিতে নিল শিবমন্দির | ABP ANANDA
Purbachal Amra Sabai Club | পূর্বাচল আমরা সবাই ক্লাবের ৭৩তম বর্ষের থিম হল 'মায়েরা মিথ্যা বলে'
Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget