এক্সপ্লোর

যে সব দেশ জঙ্গিদের মদত দেয়, তাদের আমলাদের নিষিদ্ধ করুন, জি ২০ বৈঠকে প্রস্তাব প্রধানমন্ত্রীর

হামবুর্গ: পাকিস্তানের নাম করেননি ঠিকই। কিন্তু  জি ২০ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন প্রস্তাব রেখেছেন, যাতে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশের রক্তচাপ বাড়তে পারে। তিনি আহ্বান করেছেন, যে সব দেশগুলি জঙ্গিদের মদত দেয়, তাদের আমলাদের এই জি ২০ ভুক্ত দেশগুলিতে প্রবেশাধিকার নিষিদ্ধ করা হোক। পাকিস্তানের সুখদুঃখের বন্ধু চিনের সামনেই মোদী রেখেছেন এই প্রস্তাব। জানা গিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রস্তাবটির খসড়া করেছেন। গতকাল জি ২০ নেতৃবৃন্দ ২১ অনুচ্ছেদের যে যৌথ বিবৃতি পেশ করেছেন, তার প্রথম অনুচ্ছেদেই রয়েছে বিশ্বের প্রতিটি কোণ থেকে সন্ত্রাসবাদের স্বর্গগুলির মূলোচ্ছেদ করার কথা। বিশ্বের নানা জায়গায় ঘটা সবকটি জঙ্গি হামলার তীব্র নিন্দা করে এক সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করার কথা ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে, সন্ত্রাসবাদীদের যারা অর্থ জোগায়, লড়াই ছলবে তাদের বিরুদ্ধেও। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের বিভিন্ন চেহারা আছে, নামও আলাদা। মধ্য প্রাচ্যে যা দায়েশ ও আল কায়দা, দক্ষিণ এশিয়ায় তাই লস্কর ই তৈবা, জয়েশ ই মহম্মদ ও হাক্কানি নেটওয়ার্ক। আবার নাইজিরিয়ায় বোকো হারাম। কিন্তু আদর্শ এক। জি ২০ দেশগুলির মধ্যে সন্দেহভাজন জঙ্গিদের নামের তালিকা বিনিময়েরও পরামর্শ দেন তিনি। বলেন, এই জঙ্গিদের বিরুদ্ধে যৌথভাবে ব্যবস্থা নেওয়া হোক, ব্যবস্থা নেওয়া হোক তাদের সমর্থকদের বিরুদ্ধেও। অপরাধী প্রত্যর্পণের মত আইনি প্রক্রিয়া সরল করার পক্ষেও মতপ্রকাশ করেন তিনি। বলেন জি ২০ দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে একটি মেকানিজম তৈরি হোক যাতে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইটা ছড়িয়ে দেওয়া যায়। সাইবার নিরাপত্তার ওপরেও জোর দেওয়ার আবেদন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জঙ্গিদের নেটওয়ার্ক রাষ্ট্রের থেকে অনেক বেশি জোরালো। কারণ রাষ্ট্রের ক্ষমতা তার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, আন্তর্জাতিক ক্ষেত্রে তা দুর্বল।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taliban Child Marriage Law: ভার্জিন মেয়ের মৌনতা সম্মতি? আফগানিস্তানে বাল্যবিবাহ এখন বৈধ, সিদ্ধান্ত তালিবানের
ভার্জিন মেয়ের মৌনতা সম্মতি? আফগানিস্তানে বাল্যবিবাহ এখন বৈধ, সিদ্ধান্ত তালিবানের
Ebola Outbreak: ফের মহামারির প্রকোপ? ইবোলার প্রকোপে হু হু করে বাড়ছে মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা করল WHO
ফের মহামারির প্রকোপ? ইবোলার প্রকোপে হু হু করে বাড়ছে মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা করল WHO
PM Narendra Modi: নেদারল্যান্ডসেও প্রধানমন্ত্রীর মুখে 'পশ্চিমবঙ্গ এবং ঝালমুড়ি' ! কী বললেন নরেন্দ্র মোদি ?
নেদারল্যান্ডসেও প্রধানমন্ত্রীর মুখে 'পশ্চিমবঙ্গ এবং ঝালমুড়ি' ! কী বললেন নরেন্দ্র মোদি ?
US-China Relations: চিনসফরে অদ্ভুত কাণ্ড, বিমানে ওঠার আগে সব উপহার ডাস্টবিনে ফেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার প্রতিনিধিরা, কিন্তু কেন?
চিনসফরে অদ্ভুত কাণ্ড, বিমানে ওঠার আগে সব উপহার ডাস্টবিনে ফেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প ও আমেরিকার প্রতিনিধিরা, কিন্তু কেন?

ভিডিও

Chok Bhanga 6ta : কলকাতা-জেলা, কোথাও জব কার্ড কোথাও আধার-ভোটার কার্ড উদ্ধার | BJP | ABP Ananda
Suvendu Adhikari News: 'ফলতার উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ', ফলতায় পুনর্নির্বাচনের আগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP News: ভারতীয় নাগরিক না হলে বন্ধ সমস্ত সরকারি সুবিধা, রেশন কার্ডও বাতিল : খাদ্য মন্ত্রী অশোক কীর্তনিয়া
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(১৫.০৫.২৬)।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.০৫.২৬)। বদলের বাংলায় খুলল আর জি কর ফাইলস, কথা রাখল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gujarat News: ২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
২০০০ টাকা ঘরভাড়া দেওয়ার সামর্থ্য নেই, বাড়িওয়ালাকে দিয়ে স্ত্রী ও নাবালক মেয়েকে ধর্ষণ করাল এক ব্য়ক্তি
Chingrighata Metro Work : আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
আজই শুরু চিংড়িঘাটায় আটকে থাকা মেট্রো প্রকল্পের অবশিষ্ট কাজ, দু'দফায় যান নিয়ন্ত্রণ
LPG Delivery Scam Alert  : গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
গ্যাসের সিলিন্ডারের নামে OTP চাইছে ফোনে ? সব টাকা হাতিয়ে নেবে আপনার ! কীভাবে সুরক্ষিত থাকবেন
TMC Councilor Arrested: তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
তোলাবাজির অভিযোগে তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার
KKR: আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
আইপিএলের মাঝপথেই দেশে ফিরে গেলেন কেকেআরের তারকা অলরাউন্ডার! খেলবেন না আর?
RG Kar News: 'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
'মাটি খুঁড়ে অপরাধীদের বের করবেন', RG Kar কাণ্ডে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তে আশ্বস্ত অভয়ার বাবা, আর কী জানালেন?
Suvendu Adhikari: RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
RG Kar কাণ্ডে সাসপেন্ড IPS ইন্দিরা, কী কী গুরুতর অভিযোগ মুখ্যমন্ত্রী শুভেন্দুর?
Suvendu Adhikari : 'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
'দুই পুলিশ কর্তা টাকা দিতে চেয়েছিলেন' ! নজরে মমতাও, খুলছে 'অভয়ার' ফাইল, কী কী ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী ?
Embed widget