এক্সপ্লোর

ফ্রান্সের চার্চে পণবন্দি করে যাজককে খুন, পাল্টা গুলিতে হত ২ আততায়ী, নিশানায় আইএস

প্যারিস: আবার সন্ত্রাসের রক্তচক্ষু ফ্রান্সে। এবার উত্তর ফ্রান্সের রুয়াঁতে একটি চার্চে দুই সশস্ত্র দুষ্কৃতীর হামলা। চার্চের এক যাজককে তারা হত্যা করে, কয়েকজনকে পণবন্দি করে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে লড়াইয়ে খতম হয় আততায়ীরা। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রকের মুখপাত্র পিয়ের-অঁরি ব্রহঁদেকে উদ্ধৃত করে সংবাদসংস্থার খবর, স্থানীয় সময় মঙ্গলবার সকালে ছুরি জাতীয় ধারালো অস্ত্র নিয়ে নর্মান্দি শহরের কাছে সাঁ এতিয়েঁ ডু রুভ্রে অঞ্চলের একটি চার্চে হামলা চালায় দু’জন। চার্চের ভেতরে ঢুকে পাদরি সহ বেশ কয়েকজনকে পণবন্দি করে তারা। সেইসময় সকালের প্রার্থনার জন্য চার্চে হাজির হয়েছিলেন ৫ জন। ভিতরে ঢুকেই উপস্থিত সকলকে পণবন্দি করে ফেলে তারা। আচমকা হামলায় তাঁরা সকলেই সন্ত্রস্ত হয়ে পড়েন। এরমধ্যেই জাক হামলে নামের ৮৪ বছরের যাজকের গলা কেটে আততায়ীরা হত্যা করে। আরও এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। খবর পেয়েই, চার্চটিকে চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় গুলিযুদ্ধ। দুই আততায়ীকেই গুলি করে হত্যা করে ফরাসি নিরাপত্তাবাহিনী। আহতকে হাসপাতালে পাঠানো হয়। তিনজনকে উদ্ধার করে পুলিশ। গোটা চত্বরে বোমা ও বিস্ফোরকের সন্ধানে চিরুনি-তল্লাশি চালায় স্পেশাল ফোর্সের সদস্যরা। যদিও, তেমন কিছু মেলেনি বলে খবর। পাশাপাশি, খবর দেওয়া হয়েছে দেশের সন্ত্রাস-দমন বাহিনীকেও। এখনও পর্যন্ত এই হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হামলার দায় স্বীকারও করেনি কোনও সংগঠন। ঘটনার তীব্র নিন্দা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। অভ্যন্তরীণ মন্ত্রী বার্নার্ড ক্যাজনেভাকে সঙ্গে নিয়ে তিন চার্চের উদ্দেশ্যে রওনা দেন। তাঁর দাবি, এই হামলা করিয়েছে ইসলামিক স্টেট (আইএস)-ই। প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্ট হলেন এই রুয়াঁর বাসিন্দা। হামলার নিন্দা করেছেন পোপ ফ্রান্সিসও। ভ্যাটিকান সিটি থেকে এক বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, এই সন্ত্রাস ও তার যন্ত্রণায় তিনি গভীর শোকাহত। চার্চের মধ্যে যেভাবে একজন যাজককে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তার তীব্র নিন্দা করেছেন তিনি। গত দেড় বছর ধরে বিভিন্ন নাশকতামূলক হামলার সাক্ষী ফ্রান্স। সপ্তাহ দুয়েক আগে বাস্তিল দিবসে ফ্রান্সের নিস শহরে লরি হামলায় অন্তত ৮৪ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন তিন শতাধিক মানুষ। ওই ঘটনায় আততায়ী ছিলেন তিউনিশিয় নাগরিক মহাম্মদ বুহলেল। হামলার দায় স্বীকার করে আইএস। তার আগে গত বছর আইএস পরিচালিত একাধিক হামলায় ফ্রান্সে মারা গিয়েছেন আরও ১৪৭ জন। ফলত, দীর্ঘদিন ধরেই জরুরি অবস্থা জারি রয়েছে ছবির দেশে। তারমধ্যে আবার আবার হামলা ফ্রান্সে।     Web Desk, ABP Ananda

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget