এক্সপ্লোর

রাওয়াতের মন্তব্য জিনপিং-মোদীর অবস্থানের বিরোধী, দাবি চিনের

বেজিং: চিন ক্রমাগত ভারতের শক্তি পরীক্ষা করে চলেছে বলে যে মন্তব্য করেছেন সেনাপ্রধান বিপীন রাওয়াত, তার সমালোচনা করল চিন। বেজিংয়ের দাবি, সম্প্রতি জিয়ামেনে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে যে আলোচনা হয়েছে, তার সঙ্গে ভারতের সেনাপ্রধানের বক্তব্যের কোনও মিল নেই। তিনি দুই রাষ্ট্রপ্রধানের মন্তব্যের বিরুদ্ধে কথা বলছেন। নয়াদিল্লিতে একটি আলোচনাসভায় সেনাপ্রধান বলেন, দুটি জায়গায় যুদ্ধের জন্য তৈরি থাকা উচিত ভারতের। চিন আগ্রাসন চালিয়ে যাচ্ছে, পাকিস্তানের সঙ্গেও শান্তিপূর্ণ অবস্থানের কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। রাওয়াতের এই মন্তব্যের সমালোচনা করে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, ‘আমরা ভারতে কয়েকজন ব্যক্তি এবং ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু খবর দেখেছি। আমরা সেই খবর দেখে হতবাক। ভারতীয় সংবাদমাধ্যমে সেনাপ্রধানের বিবৃতি দেখে বুঝতে পারছি না তিনি এই কথা বলার অধিকারী না স্বতঃস্ফূর্তভাবে বলেছেন? তাঁর এই মন্তব্য ভারতের সরকারি অবস্থান কি না সেটাও বোঝা যাচ্ছে না।’ চিনের বিদেশ মন্ত্রকের আরও দাবি, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে জিনপিং বলেছিলেন, দুই প্রতিবেশী দেশ একে অপরের কাছে বিপজ্জনক নয়। বরং তারা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা করতে পারে। চিনের আশা, উন্নয়নের পক্ষে তাদের অবস্থান বুঝতে পারবে ভারত। সারা বিশ্বকে দেখিয়ে দিতে হবে, সহযোগিতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানই দু দেশের পক্ষে উপযুক্ত পথ। দু দেশের পরস্পরকে সম্মান জানাতে হবে। মোদী বলেছিলেন, চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য কাজ করতে চায় ভারত। আশা করা যায় ভারতের সেনাপ্রধানও দু দেশের উন্নতির জন্য কাজ করবেন।

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belur Math Durga Puja: মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
মঙ্গলারতি দিয়ে বেলুড় মঠে শুরু অষ্টমী পুজো, দেবীকে মৃন্ময়ী রূপে আরাধনা
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Embed widget