এক্সপ্লোর

Russia Ukraine Crisis: যুদ্ধের মধ্যেই  বেলারুশ সীমান্তে ইউক্রেন-রুশ আলোচনা শুরু

Russia-Ukraine War:এর আগে ইউক্রেন বেলারুশের কাছে রাশিয়ার সঙ্গে কোনওরকম আলোচনায় বসতে অস্বীকার করেছিল ইউক্রেন। কারণ, এখানে সীমান্তের কাছেই মোতায়েন রয়েছে রুশ বাহিনী। 

Russia-Ukraine War:  যুদ্ধের মধ্যেই বেলারুশ সীমান্তে আলোচনা শুরু রাশিয়া ও ইউক্রেনের। আলোচনা শুরু করেছেন দুই দেশের প্রতিনিধিরা। প্রতিনিধিদের মধ্যে রয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেইকসি রেজনিকোভ। এর আগে ইউক্রেন বেলারুশের কাছে রাশিয়ার সঙ্গে কোনওরকম আলোচনায় বসতে অস্বীকার করেছিল ইউক্রেন। কারণ, এখানে সীমান্তের কাছেই মোতায়েন রয়েছে রুশ বাহিনী। 

ইউক্রেন সরকারের সূত্র অনুযায়ী, মস্কোর সঙ্গে এই আলোচনার প্রধান উদ্দেশ্য অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার। 

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন। তারপর ইউক্রেনে আক্রমণ চালায় রাশিয়ার সেনা বাহিনী। সেই আক্রমণ শুরু হওয়ার পর এই প্রথম দুই দেশ আলোচনার টেবিলে বসল। এখনও ইউক্রেনের বিভিন্ন শহরে যুদ্ধ অব্যাহত রয়েছে।

আলোচনা শুরুর আগে ক্রেমলিন তাদের আনুষ্ঠানিক অবস্থান সম্পর্কে আগাম কিছু জানায়নি। আজ পঞ্চম দিনে পড়ল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। আলোচনা শুরুর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সাংবাদিকদের বলেছেন, আমরা আলোচনা শুরুর অপেক্ষায় রয়েছি। আমি আলোচনার ক্ষেত্রে আমাদের অবস্থান কী হবে, তা এখনও জানাতে চাই না। 

উল্লেখ্য, চলতি যুদ্ধের মধ্যেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে রুশ প্রেডিসেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা প্রধানদের পরমানু অস্ত্র প্রতিরোধ বাহিনীকে তৈরি থাকার নির্দেশ দিয়েছিলেন। এরইমধ্যে ইউক্রেন বেলারুশ সীমান্তে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছিল। 

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেন, আলোচনার আগে যুদ্ধবিরতির ঘোষণা করুক রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ চালিয়েছিল রাশিয়া। তারপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। রাষ্ট্রপুঞ্জের দাবি, রুশ হামলায় এখনও পর্যন্ত ১০২ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে সাত শিশুও।

বৈঠকের আগে বেলারুশের বিদেশমন্ত্রী ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিদিদলকে স্বাগত জানান। তিনি বলেন, প্রিয় বন্ধুরা, বেলারুশের প্রেসিডেন্ট আমাকে আপনাদের স্বাগত জানাতে এবং আপনাদের কাজ যতটা সম্ভব সহজ করার নির্দেশ দিয়েছেন। কেননা, এই আলোচনা শুরুর ব্যাপারে প্রেসিডেন্ট জেলেনস্কি ও প্রেসিডেন্ট পুতিন-উভয়েই সহমত। এ জন্য আপনারা নিজেদের সম্পূর্ণভাবে সুরক্ষিত অনুভব করতে পারেন। এটি আমাদের পবিত্র কর্তব্য়।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget