এক্সপ্লোর

মস্কোর কাছে ভেঙে পড়ল রুশ বিমান, ৭১ যাত্রীর মৃত্যুর আশঙ্কা

মস্কো: ভয়াবহ বিমান দুর্ঘটনা রাশিয়ায়। অন্তত ৭১ জনের মারা যাওয়ার আশঙ্কা। সংবাদসংস্থা সূত্রে খবর, রবিবার রাজধানী মস্কোর ডোমোডেডোভো বিমানবন্দর থেকে ওরস্কের উদ্দেশে যাচ্ছিল আন্তঃদেশীয় সারাতভ এয়ারলাইন্সের অ্যান্টোনভ এএন-১৪৮ বিমানটি। বিমানে ৬৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। খবরে প্রকাশ, আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই মস্কোর কাছে রামেনস্কি জেলায় ভেঙে পড়ে বিমানটি। আরগুনোভো গ্রামের বাসিন্দারা রুশ সংবাদসংস্থা ইতার-তাসকে জানিয়েছেন, জ্বলন্ত বিমানকে তারা আকাশ থেকে পড়তে দেখেছেন। আশঙ্কা, বিমানে থাকা সকলের মৃত্যু হয়েছে। বিমানের ধ্বংসাবশেষ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও জরুরি বিভাগের আধিকারিকরা। তাদের আশঙ্কা, এই দুর্ঘটনায় কারওরই বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ সরকারি চ্যানেলে দেখানো হচ্ছে, বরফের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ। জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি মাত্র সাত বছরের পুরনো। রুশ জরুরি বিভাগের আধাকারিকদের দাবি, প্রতিকূল আবহাওয়ার জন্য সম্ভবত বিমানটি ভেঙে পড়েছে। তাঁরা জানান, বেশ কয়েকদিন ধরেই ব্যাপকহারে তুষারপাত হচ্ছে। আবহাওয়াও প্রতিকূল। ফলে, দৃশ্যমানতাও অত্যন্ত কম। ডোমোডেডোভো বিমানবন্দরের তরফে জানানো হয়েছে, আকাশে ওঠার কিছুক্ষণের মধ্যেই রেডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার খবর মিলতেই ঘটনাস্থলের দিকে রওনা দেন রুশ পরিবহণ মন্ত্রী। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে  সারাতভ এয়ারলাইন্স।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Rampurhat Road Name Row| Netaji Subhas Chandra Bose-র নামাঙ্কিত রাস্তা Shyama Prasad Mukherjee-র নামে
Nirmal Ghosh Arrested | নির্মল ঘোষ গ্রেফতার হতেই পানিহাটিতে উৎসবের আবহ
Rampurhat Road Name Row |
Nirmal Ghosh Arrested |
Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget