এক্সপ্লোর

স্পেনে জোড়া হামলায় মৃত ১৩, আহত শতাধিক, পুলিশের গুলিতে মৃত্যু চার জঙ্গির

বার্সেলোনা:বার্সেলোনার কাছে ভ্যান নিয়ে হামলার কয়েকঘন্টার মধ্যেই স্পেনের সমুদ্র তীরবর্তী  রিসর্ট ক্যামব্রিলসে একই ধরনের হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনায় এক পুলিশ ও ছয় সাধারণ মানুষ জখম হয়েছে।  ক্যামব্রিলসে পুলিশের গুলিতে খতম চার সন্দেহভাজন জঙ্গি । বার্সিলোনার প্রাদেশিক সরকার সূত্রে খবর,  বার্সলোনায় ভিড়ে ঠাসা এলাকায় বেপরোয়া ভ্যান চালিয়ে ১৩ জনকে পিষে দেয় জঙ্গিরা। এর এক ঘণ্টার মধ্যেই ক্যামব্রিলসের সমুদ্রতীরবর্তী একটি রিসর্টে একই কায়দায় হামলা চালায় জঙ্গিরা। দ্বিতীয় হামলায় ৬ জন নাগরিক এবং এক পুলিশ কর্মী জখম হন। ঘটনার পর জঙ্গি বিরোধী অভিযানে নামে পুলিশের। পুলিশের গুলিতে ৪ সন্দেহভাজন জঙ্গির মৃত্যু হয়েছে। জখম আরও এক জন। বার্সেলোনায় স্পেনের আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী জাওকুইম ফোর্ন এ কথা জানিয়েছেন। হামলার দায়স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। আইএসের প্রচার সংস্থা 'আমাকে'র দাবি, তাদের 'সেনা'রাই এই হামলা চালিয়েছে। গাড়ি নিয়ে হামলার ঘটনার পর পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায়। ধৃতদের মধ্যে একজন মরক্কো ও অন্যজন স্পেনের নাগরিক। যদিও গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়। উল্লেখ্য, এর আগে নিস, বার্লিন, স্টকহলম ও লন্ডনেও গাড়ি নিয়ে হামলার ঘটনা ঘটেছিল। স্পেনে এর আগে কোনও সন্ত্রাসবাদী হামলা হয়নি। পুলিশ জানিয়েছে, যে দুই সন্দেহভাজনকে ধরা হয়েছে তাদের মধ্যে একজনের জন্ম মরক্কোয় স্পেনের অঞ্চল মেলিলায়। অন্যজন মরক্কোর নাগরিক দ্রিস ওউকাবির। গতকাল হামলার পর আলকানার থেকে স্পেনের ওই নাগরিককে গ্রেফতার করা হয়। আলকানায় গতকালের বিস্ফোরণস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।একটি বাড়িতে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে ১ জনের মৃত্যু হয়েছে। গাড়ি হামলার সঙ্গে বিস্ফোরণের যোগ রয়েছে বলে সন্দেহ পুলিশের। পুলিশের অনুমান, বাড়িটিতে যারা ছিল, তারা বিস্ফোরক তৈরি করছিল। এদিকে, বার্সিলোনায় গাড়ি হামলার পরই পুলিশ যখন শহর সিল করে দিয়েছিল তখন অবরোধ ভেঙে এগোতে থাকা একটি গাড়ি দুই পুলিশকে ধাক্কা মারে। পুলিশ ওই ভ্যানটি আটক করে। আগের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, তা জানা যায়নি। বার্সেলোনায় হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

সেরা শিরোনাম

Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget