এক্সপ্লোর

পাকিস্তানের সিন্ধে মন্দির, গির্জার সুরক্ষায় ৪০ কোটি টাকায় বসছে সিসিটিভি

করাচি: অতীতে হামলা, লুঠপাটে ভাঙচুর হওয়া কয়েকশ বছরের পুরোনো মন্দির, গির্জা ও গুরদ্বার সহ সংখ্যালঘু ধর্মস্থানগুলির নিরাপত্তায় সিসিটিভি বসাচ্ছে পাকিস্তানের সিন্ধু প্রদেশ প্রশাসন। এজন্য ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্তারা। মূলত সিসিটিভি ক্যামেরা কিনতেই খরচ হবে এই অর্থ। এর ফলে ধর্মস্থানগুলি অনেক বেশি মাত্রায় সুরক্ষিত থাকবে বলে সিন্ধুপ্রদেশের মুখ্যমন্ত্রীর বিশেষ সহকারী খাতুমল জীবনকে উদ্ধৃত করে জানিয়েছে পাক সংবাদপত্র ‘দি ডন’। তিনি বলেছেন, ধর্মস্থানগুলির আশপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে মাল্টিপল ভিডিও ক্যামেরা বসিয়ে সেখানকার নজরদারি ব্যবস্থা জোরদার করতেই এই প্রকল্প। সব ভিডিও ক্যামেরার সঙ্গে সংশ্লিষ্ট ধর্মস্থানের পিছনের সেন্ট্রাল রুমের সঙ্গে যোগ থাকবে। নজরদারির আওতার মধ্যে থাকা জায়গাগুলি থেকে দূরে থাকবে সেন্ট্রাল রুম। ভিডিও ক্যামেরায়  মনিটরিং, রেকর্ডিংয়ের যন্ত্রপাতিও থাকবে। গত ২ বছরে লারকানা, হায়দরাবাদ ও আরও কয়েকটি জেলায় একাধিক মন্দিরে হামলার পর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাবল ভুট্টো সংখ্যালঘু ধর্মস্থানগুলিকে পূর্ণ সুরক্ষা দিতেই এই প্রজেক্ট ঠিক করেন। সিন্ধ পুলিশ হিন্দু, শিখ, খ্রিস্টান সহ ধর্মীয় সংখ্যালঘুদের ১২৫৩টি ধর্মস্থানের তালিকা তৈরি করেছে। এগুলির মধ্যে আছে ৭০৩টি হিন্দু মন্দির, ৫২৩টি গির্জা। ধর্মস্থানগুলির নিরাপত্তায় ২৩১০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। তবে সরকারি কর্তারা মানছেন, সব জায়গায় সমান সংখ্যক নিরাপত্তাকর্মী দেওয়া যায়নি। প্রসঙ্গত, পাকিস্তানে সবচেয়ে বেশি হিন্দু থাকেন সিন্ধেই। প্রায় ৯৩ শতাংশ। পাকিস্তানের মোট জনসংখ্যার সাড়ে ৮ শতাংশ তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Russia India Direct Train : সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত-রাশিয়া ? মস্কোর বিবেচনায় নতুন রেল রুট
Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget