এক্সপ্লোর

শেরিনের ওপর নির্মম অত্যাচার, সিনি-ওয়েসলির থেকে তাঁদের বায়োলজিক্যাল কন্যার সঙ্গে সাক্ষাতের অধিকার কাড়ল আদালত

হিউস্টন:  টেক্সাসে নিঁখোজ ভারতীয় শিশুকন্যা শেরিন ম্যাথিউজকাণ্ডে প্রতিদিনই সামনে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। সেখানকার সিপিএস আদালতে হাজতে থাকা ওয়েসলি-সিনি ম্যাথিউজের বায়োলজিক্যাল কন্যার ওপর অধিকার ফিরে পাওয়ার মামলা চলছে। শেরিনের ওপর  নির্মম অত্যাচারের যে প্রমাণ সিপিএস-এর হাতে এসেছে, তার ভিত্তিতে সেখানকার আদালত সিদ্ধান্ত নিয়েছে, আপাতত নিজেদের বায়োলজিক্যাল কন্যার সঙ্গে কোনওভাবেই দেখা করতে পারবে না অভিযুক্তরা। এইমুহূর্তে চার বছরের সেই মেয়েটি রয়েছে হিউস্টনে তার এক আত্মীয়র বাড়িতে। তদন্তে নেমে সেখানকার পুলিশ জানতে পারে, মাত্র পাঁচ মাসে শেরিনের দেহে ২৬টি এক্স-রে হয়েছিল। যে চিকিত্সক শেরিনকে দেখেছিলেন, তিনি মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দেন। তিনি জানান, এই বছর জানুয়ারি থেকে মার্চের মধ্যে ফিমার, টিবিয়া এবং কনুইয়ের হাড় ভেঙে যায় শেরিনের। তারপর ফের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে আরও একাধিক জায়গায় আঘাত লাগে, সঙ্গে শরীরের ওজন অস্বাভাবিকমাত্রায় কমে যাচ্ছিল শিশুটির। চিকিত্সকের সন্দেহ হওয়ার পরই জুলাই থেকে ক্লিনিকে আসা বন্ধ করে দেয় ম্যাথিউজ দম্পতি। সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন সিপিএস-এর এক তদন্তকারী আধিকারিক। কেলি মিশেল ৯ অক্টোবর রাত একটার সময় ম্যাথিউজ দম্পতির বড় মেয়েকে বাড়ি থেকে সরিয়ে আনতে গিয়ে দেখেছিলেন, শিনি অত্যন্ত নির্লিপ্ত। শেরিন সম্পর্কে একটা কথাও উচ্চারণ করেননি। বড় মেয়ের জন্যে একবারও কাঁদেনি। এমনকি বাচ্চা মেয়েটিও একবারও কাঁদেনি, বরং সহযোগিতা করেছিল বাড়িত থেকে সিপিএস সদস্যদের সঙ্গে বেরিয়ে আসতে। এদিকে বাড়িতে বায়োলজিক্যাল কন্যার একাধিক ছবি থাকলেও, শেরিনের কোনও ছবি ছিল না। এপ্রসঙ্গে সিনির আইনজীবীর মত, শেরিনকে দেখতে অত্যন্ত খারাপ ছিল। কোনও অ্যাঙ্গেল থেকে ভাল লাগত না। তাই ছবি রাখা হয়নি। পরবর্তী সাক্ষ্যদানের জন্যে উইটনেস বক্সে আসেন রিচার্ডসন পুলিশের গোয়েন্দা জুলস ফার্মার। তিনিই ম্যাথিউজের এই মামলার মূল তদন্তকারী আধিকারিক। তাঁর দাবি, প্রথম থেকেই সিনি এবং ওয়েসলির বয়ানে একাধিক অসঙ্গতি ছিল। এমনকি পুলিশ দম্পতির বড় মেয়ের সঙ্গে দুবার কথা বলে জানতে পারেন, সেদিন দুপুরে বাবা-মায়ের সঙ্গে সে খেতে গিয়েছিল। ডিনারের ব্যাপারে শিশুটি কোনও উল্লেখ করেনি। ওয়েসলি নিজের মোবাইলের জিপিএস বন্ধ করে দিয়েছিল গত ৭ অক্টোবর। কিন্তু পুলিশ যখন সেই তথ্য ওয়েলসিকে দেয়, তখন সে বেশ কিছুটা চমকে গিয়েছিল বলে জানান ফার্মার। তবে ফার্মারের কাছে ওয়েসলি জানায়, সে একটি ময়লার প্যাকেটে শেরিনের দেহ ঢুকিয়ে কালভার্টের কাছে ফেলে দিয়ে এসেছিল। আপাতত টক্সিকোলজি ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে এসে পৌঁছয়নি পুলিশের। ম্যাথিউজের বাড়ির বহু জিনিষ পরীক্ষার জন্যে পাঠিয়েছে রিচার্ডসন পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ
Greece Wildflowers: মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে ধাক্কা দুই হেলিকপ্টারের মধ্যে, দাবানল নেভাতে গিয়ে বিপত্তি, সজোরে আছড়ে পড়ল, ভিডিও ভাইরাল

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget