এক্সপ্লোর

Sri Lanka Economic Crisis: শ্রীলঙ্কায় ৩৬ ঘণ্টা কার্ফু, বন্ধ সোশ্যাল মিডিয়া

Sri Lanka: কার্ফু জারি করেও হিংসা রোখা যাচ্ছে না শ্রীলঙ্কায়। কলম্বো সহ একাধিক শহরে সংঘর্ষ। ধুঁকতে থাকা দ্বীপরাষ্ট্রকে সাহায্য পাঠাচ্ছে ভারত। শ্রীলঙ্কায় বন্ধ যাবতীয় সোশ্যাল মিডিয়া।

কলম্বো: আর্থিক সঙ্কটের (Economic Crisis) জেরে শ্রীলঙ্কায় (Sri Lanka) আগুন। দেশজুড়ে ছড়াতে শুরু করেছে বিক্ষোভের আঁচ। গতকাল মধ্যরাত থেকে শ্রীলঙ্কাজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ফেসবুক (Facebook), ট্যুইটার (Twitter), হোয়াটসঅ্যাপ (WhatsApp), ইউটিউব-সহ (YouTube) সমস্ত সোশাল মিডিয়া। বন্ধ স্ন্যাপচ্যাট (Snapchat), টিকটক (TikTok) ও ইনস্টাগ্রামও (Instagram)।

এর আগে শনিবার থেকে সোমবার পর্যন্ত গোটা দেশে ৩৬ ঘণ্টা কার্ফু জারি করেছে প্রেসিডেন্ট রাজাপক্ষের সরকার। শ্রীলঙ্কা সরকারের তরফে এই পদক্ষেপের সাফাই দিয়ে বলা হয়েছে, যাতে সাধারণ মানুষের মধ্যে ভুয়ো তথ্য ছড়িয়ে না পড়ে, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শ্রীলঙ্কায় সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা

শ্রীলঙ্কায় চরম আর্থিক সঙ্কটের পরিপ্রেক্ষিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ঠেকানোর লক্ষ্যেই কার্ফু জারি করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি একটি সংস্থার। গতকাল মধ্যরাত থেকেই কড়াকড়ি করা হয়েছে।

শ্রীলঙ্কার যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী নমল রাজাপক্ষল অবশ্য দাবি করেছেন, ‘আমি কখনও সোশ্যাল মিডিয়া বন্ধ করার পক্ষে নই। আমি যেরকম ভিপিএন ব্যবহার করছি, তার ফলে এই ধরনের নিষেধাজ্ঞা পুরোপুরি অসাড়। প্রশাসনের কাছে আমার আর্জি, আরও একটু ভালভাবে চিন্তাভাবনা করুন এবং এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।’

শ্রীলঙ্কার সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, কলম্বোয় সরকার-বিরোধী বিক্ষোভ যাতে দানা বাঁধতে না পারে, সেটা নিশ্চিত করার লক্ষ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

আজ শ্রীলঙ্কায় সরকার-বিরোধী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। দীর্ঘসময় বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকা এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অভাব নিয়ে সরকারের ভূমিকায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। সেই কারণেই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

শ্রীলঙ্কায় ভয়াবহ সঙ্কট

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত এটাই শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে সঙ্কটজনক পরিস্থিতি। সারা দেশে খাবার, নিত্য প্রয়োজনীয় সামগ্রী, জ্বালানি, ওষুধের সঙ্কট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget