এক্সপ্লোর

উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্প, আছড়ে পড়ল সুনামি

টোকিও: উত্তর-পূর্ব জাপানে ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৯। ফুকুসিমা-সহ জাপানের উত্তর-পূর্বে সুনামি সতর্কবার্তা জারি করা হয়েছে । স্থানীয় সময় সকাল ছটা নাগাদ কেঁপে ওঠে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চল ফুকুশিমা। কম্পনের উত্সস্থল ছিল মাটির মাত্র ১১ দশমিক ৩ কিলোমিটার নিচে। এরপরই উপকূলবর্তী এলাকায় ৩.৩ ফুট (এক মিটার) সমান উঁচু ঢেউ আছড়ে পড়ার সতর্কতা জারি করা হয়। জানা গিয়েছে ইতিমধ্যেই এক মিটার সমান উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে ফুকুশিমার উপকূলে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। ১৪ জনের সামান্য আঘাত লাগার খবর পাওয়া গিয়েছে। সেখানকার স্থানীয় প্রশাসন এলাকার বাসিন্দাদের অন্যত্র নিরাপদ জায়গায় সরে যাওয়ার অনুরোধ করেছেন। এখনও জাপানের মানুষের মনে তরতাজা ২০১১ সালের ‘গ্রেট ইস্ট জাপান’ ভূমিকম্পের স্মৃতি। ২০১১ সালে সমুদ্রতলে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। তারপরই সুনামি আছড়ে পড়ে জাপানের উপকূলে, মৃত্যু হয় প্রায় ১৮, ৫০০ মানুষের, নিখোঁজ হয় বহু। সেবারের কম্পনে ফুকুসিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের তিনটি রিয়াক্টরের ক্ষতি হয়েছিল, যা বিশ্বের অন্যতম পরমাণু বিপর্যয়ের উদাহরণ হিসেবে থেকে গেছে ইতিহাসে। আপাতত কিছুক্ষণের জন্যে বন্ধ রাখা হয়েছে ফুকুসিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। সূত্রের খবর, জাপানের উত্তর-পূর্বের অন্য উপকূলবর্তী এলাকায় এরমধ্যেই ১.৪ মিটার (৪.৬ ফুট) উচ্চতার ঢেউ আছড়ে পড়েছে। তবে প্রাথমিক ভাবে যে বলা হয়েছিল ৩.০ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়বে, তার তুলনায় অনেকটাই কম। এলাকার এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, এখনও সেখানে মাটি কেঁপে কেঁপে উঠছে। কম্পনের প্রভাবে অনুভূত হয়েছে টোকিওতেও।শিনকানসেন-এর বুলেট ট্রেন পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে।

সেরা শিরোনাম

FlyDubai Plane Hijack Fears: বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় বলছিলেন, ‘দুই সন্তান আছে আমার’, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?
বিমান হাইজ্যাক রুখতে গিয়ে ক্ষতবিক্ষত, রক্তাক্ত অবস্থায় বলছিলেন, ‘দুই সন্তান আছে আমার’, এখন কেমন আছেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার?
FlyDubai Plane Hijack Fears: মাঝ আকাশে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় যুবক, নিজে ক্ষতবিক্ষত হয়ে বাঁচালেন ১৮০ জন যাত্রীকে, আর একটা 9/11 আটকে দিলেন
মাঝ আকাশে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় যুবক, নিজে ক্ষতবিক্ষত হয়ে বাঁচালেন ১৮০ জন যাত্রীকে, আর একটা 9/11 আটকে দিলেন
FlyDubai Pilot 9/11 Plan: 9/11-এর মতো হামলার ছক! ককপিটে দুই পাইলটের মারপিট, এলোপাথাড়ি কোপ, বিমান নামালেন যাত্রীরা
9/11-এর মতো হামলার ছক! ককপিটে দুই পাইলটের মারপিট, এলোপাথাড়ি কোপ, বিমান নামালেন যাত্রীরা
Flydubai Flight Emergency: বিমান হাইজ্যাক হয়েছে বলে SOS, নামানো হল যুদ্ধবিমানও, পরে জানা গেল, ককপিটে মারপিট করছিলেন পাইলটরা
বিমান হাইজ্যাক হয়েছে বলে SOS, নামানো হল যুদ্ধবিমানও, পরে জানা গেল, ককপিটে মারপিট করছিলেন পাইলটরা

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget