এক্সপ্লোর

কাবুলে গাড়িবোমা বিস্ফোরণ, হত অন্তত ১৪, জখম ১৪৫, দায়স্বীকার তালিবানের

আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী আজ সকাল ৯টায় পশ্চিম কাবুলে পুলিশের একটি ভবনের প্রবেশদ্বারের কাছে গাড়িবোমা বিস্ফোরণ হয়।

কাবুল: ফের রক্তাক্ত হয়ে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবানের শান্তিবৈঠকের মাঝেই আজ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৪ জনের মৃত্যু হল। জখম অন্তত ১৪৫ জন। তালিবান এই হামলার দায়স্বীকার করেছে। আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় অনুযায়ী আজ সকাল ৯টায় পশ্চিম কাবুলে পুলিশের একটি ভবনের প্রবেশদ্বারের কাছে গাড়িবোমা বিস্ফোরণ হয়। তালিবানের অবশ্য দাবি, একটি ট্রাকে অনেক বড় আকারের বোমা রাখা ছিল। সেটিতেই বিস্ফোরণ ঘটানো হয়। এক নিরাপত্তা আধিকারিকও ট্রাক বোমা বিস্ফোরণের সত্যতা স্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেখানে বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে এক কিলোমিটারের মধ্যে অন্তত ২০টি দোকানের জানলা ভেঙে গিয়েছে। আশেপাশের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পর লোকজন তাঁদের প্রিয়জনদের খোঁজে ছোটাছুটি করছিলেন। মহিলারা স্বামী-সন্তানদের জন্য কান্নাকাটি করছিলেন। কাতারের দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তালিবানের অষ্টম দফার শান্তিবৈঠক হয়েছে। দু’পক্ষই আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদী। বৈঠকে দারুণ অগ্রগতি হয়েছে বলে দাবি দু’পক্ষের। এই বৈঠক সফল হলে আফগানিস্তানে মার্কিন সেনার সংখ্যা কমানো হবে। কিন্তু এই বৈঠকের মাঝেই ফের বিস্ফোরণে শান্তিপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গেল।

সেরা শিরোনাম

Antarctica Volcano Blasts Gold: হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
হাঁ মুখ থেকে কোটি কোটি টাকার সোনা উগরে দেয় আন্টার্কটিকার এই আগ্নেয়গিরি…
Indian Sailor Dead in Venezuela: ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী
ভেনিজুয়েলায় রহস্যমৃত্যু ভারতীয় নাবিকের, দেশে ফিরল নিথর দেহ, শরীরের ভিতর থেকে গায়েব মস্তিষ্ক, হৃদপিণ্ড, যকৃৎ, পাকস্থলী
Beijing Plane Crash: বিমান নিয়ে সোজা উঁচু বিল্ডিংয়ে ধাক্কা, ইচ্ছাকৃত ভাবেই ওই ঘটনা ঘটান পাইলট? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
বিমান নিয়ে সোজা উঁচু বিল্ডিংয়ে ধাক্কা, ইচ্ছাকৃত ভাবেই ওই ঘটনা ঘটান পাইলট? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
China-Bangladesh News: পশ্চিম থেকে পূর্বে ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা? পাকিস্তানের পর বাংলাদেশ-মায়ানমারকে নিয়ে করিডর গড়তে চায় চিন
পশ্চিম থেকে পূর্বে ভারতকে ঘিরে ফেলার পরিকল্পনা? পাকিস্তানের পর বাংলাদেশ-মায়ানমারকে নিয়ে করিডর গড়তে চায় চিন

ভিডিও

Saokat Molla News | ডেডলাইন পার, ভাঙা হল সওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে
Saokat Molla News | গ্রেফতার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা, ধৃতকে নিয়ে পুনর্নির্মাণ পুলিশের
Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget