এক্সপ্লোর

পাক স্বাধীনতা দিবসে ভারত-সীমান্তে তালিবান হামলার সতর্কতা ওপারের গোয়েন্দাদের

লাহৌর: পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিন ভারত সীমান্তে আত্মঘাতী হামলা চালাতে পারে তালিবান, সতর্কতা জারি করেছে সেদেশের শীর্ষ সন্ত্রাসদমন সংস্থা। সংবাদসংস্থা সূত্রে খবর, সম্প্রতি পাকিস্তানের সন্ত্রাসদমন সংস্থা ন্যাশনাল কাউন্টার-টেররিজম অথরিটি (নাকটা) একটি সন্ত্রাস-হামলার সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, লাহৌরের ওয়াঘা সীমান্ত এবং কাসুরের গন্ডা সিংহ সীমান্তকে আগামী ১৩-১৫ তারিখের মধ্যে টার্গেট করতে পারে পাক-তালিবান জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবানের ফজলুল্লা গোষ্ঠী। চিঠিতে আরও বলা হয়েছে, হামলার জন্য ইতিমধ্যেই দুজন আত্মঘাতী জঙ্গিকে গন্তব্যের উদ্দেশে পাঠানো হয়েছে। হামলার সম্ভাবনার প্রেক্ষিতে তারা পাক পঞ্জাব প্রদেশের পাক রেঞ্জার্সের ডিজি, প্রদেশের স্বরাষ্ট্র দফতর এবং পুলিশকে জানিয়েছে সাধারণ নাগরিক এবং নিরাপত্তা আধিকারিকের সুরক্ষা নিশ্চিত করতে। পঞ্জাব স্বরাষ্ট্র দফতরকে পৃথক বার্তায় আরও বলা হয়েছে, অন্ততপক্ষে ১৬ জন আত্মঘাতী জঙ্গি পঞ্জাব প্রদেশে ঢুকে পড়েছে। তাদের লক্ষ্য, স্বাধীনতা দিবসের (১৪ আগস্ট) দিন বিভিন্ন জনসমাবেশে হামলা চালানো। এর পরই পঞ্জাব প্রদেশ জুড়ে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ। জোর দেওয়া হয়েছে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে। ইতিমধ্যেই প্রায় ৫০ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ধৃতদের জেরা করা হচ্ছে। সন্দেহ হলেই সব পরিচয় যাচাই করা হচ্ছে। পাশাপাশি, শহরে নিরাপত্তাকে আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে খোলা জায়গায় উৎসব পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রসঙ্গত, ২০১৪ সালের নভেম্বর মাসে ওয়াঘাতে আত্মঘাতী হামলায় ৬০ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন দুই শতাধিক। এঁরা সকলেই সীমান্তে পতাকা-অবনমন অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন।  

সেরা শিরোনাম

Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
Baby Buried Alive: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget