এক্সপ্লোর

বৃহস্পতির কোন অংশের ছবি তুলবে জুনো, প্রস্তাব দিতে পারেন আপনিও!

ওয়াশিংটন: জুপিটারের কোন অংশের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত?  এই বিষয়ে বিশ্বব্যাপী অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের মতামত চাইল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অবাক মনে হলেও এটাই সত্যি। প্রায় পাঁচ বছর ধরে ৮০ কোটি কিলোমিটার পথ অতিক্রম করে মঙ্গলবারই (ভারতীয় সময় অনুযায়ী) বৃহস্পতি গ্রহের কক্ষপথে প্রবেশ করেছে মার্কিন সৌরচালিত মানববিহীন মহাকাশযান জুনো। এর কিছুক্ষণের মধ্যে নাসা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের উদ্দেশ্যে এই অভিনব সুযোগ দেয়। ওই জ্যোতির্বিজ্ঞানীদের উদ্দেশ্যে নাসার প্রস্তাব, বৃহস্পতির যে অংশের টেলিস্কোপিক ছবি তাঁরা পাঠাবেন, জুনো সেই অংশেরই ছবি তুলবে। নাসা জানিয়েছে, যতগুলি নাম আসবে, তার মধ্যে ভোটাভুটির মাধ্যমে সেরা অংশ বেছে নেওয়া হবে। যতবার জুনো বৃহস্পতির চারপাশে প্রদক্ষিণ করবে, ততবারই বিভিন্ন প্রস্তাব থেকে মেলা  সেরা অংশটিকে বেছে নিয়ে ছবি তুলবে জুনো। নাসা আরও জানিয়েছে, ওই ছবি ‘র’ ফর্ম্যাটে থাকবে। ব্যবহারকারীরা সেই ছবি ডাউনলোড করে তা বিশেষ সফটওয়্যারের মাধ্যমে ঠিক করে ফের নাসার সাইটে আপলোড করার সুযোগ পাবেন। এর ফলে, সেই ছবি সকলেই দেখতে পাবেন। নাসার দাবি, এতদূর থেকে যোগাযোগ ব্যবস্থা ভীষণই ক্ষীণ হবে। ফলে, বৃহস্পতিকে ১১ দিনে একবার প্রদক্ষিণ করার সময়ে মাত্র ৪০ মেগাবাইট ছবি পাঠাতে পারবে জুনো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget