এক্সপ্লোর

হাইতি, আফ্রিকার দেশগুলি সম্পর্কে ‘কুরুচিকর’ মন্তব্য? নিন্দায় রাষ্ট্রপুঞ্জ, অস্বীকার ট্রাম্পের

ওয়াশিংটন: হাইতি ও আফ্রিকার দেশগুলির উদ্দেশে অশ্লীল শব্দপ্রয়োগ করার অভিযোগ উঠল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, সংশ্লিষ্ট দেশগুলি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে এসে বসবাসকারী লোকজনকে রক্ষা করার জন্য আইনসভার কয়েকজন সদস্য উদ্যোগী হওয়ায় ক্ষুব্ধ ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমরা কেন ... দেশগুলি থেকে সব লোককে থাকতে দেব?’ রাষ্ট্রপুঞ্জ ও আফ্রিকার দেশগুলি ট্রাম্পের এই মন্তব্যের নিন্দা করেছে। এরপরেই মার্কিন প্রেসিডেন্ট ট্যুইট করে হাইতি সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার কথা অস্বীকার করেছেন। এর আগে হোয়াইট হাউসের এক আধিকারিক জানান, নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গের সঙ্গে দেখা করার পর ট্রাম্প বলেছেন, নরওয়ের মতো দেশগুলির অভিবাসীদের গ্রহণ করা উচিত আমেরিকার। এশিয়ার দেশগুলি থেকেও আরও অভিবাসীদের আমেরিকায় থাকতে দেওয়া উচিত। এর ফলে আমেরিকা লাভবান হবে। প্রিন্সিপ্যাল ডেপুটি হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি রাজ শাহ বলেছেন, ‘ওভালের দফতরে কংগ্রেসের সদস্যদের সঙ্গে দ্বি-দলীয় বৈঠকে কয়েকজন রাজনীতিবিদ বিদেশিদের মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়ার পক্ষে সওয়াল করেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য লড়াই করবেন।’ ট্রাম্প দীর্ঘদিন ধরেই আফ্রিকা ও আরব দেশগুলির অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে আসা ঠেকানোর কথা বলে আসছেন। তিনি মেধার ভিত্তিতে অভিবাসীদের গ্রহণ করার পক্ষে সওয়াল করেছেন। ফলে ভারতীয়রা লাভবান হতে পারেন। ডেমোক্র্যাটিক পার্টির নেতারা অবশ্য ট্রাম্পের অভিবাসী-নীতি ও তাঁদের সম্পর্কে শব্দপ্রয়োগের সমালোচনা করেছেন। ডেমোক্র্যাটিক নেতা স্টেনি হোয়ার বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য বর্ণবিদ্বেষী ও অমর্যাদাকর। এটা আমাদের দেশের মূল্যবোধকে প্রতিফলিত করে না। সারা বিশ্বের সব জাতি-ধর্মের মানুষ এই দেশ গড়েছেন এবং আজও উন্নতিতে অবদান রাখছেন।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Issue : আজই হরমুজ প্রণালী অতিক্রম করছে, ভারতের পথে আরও একটি LPG-বাহী জাহাজ
আজই হরমুজ প্রণালী অতিক্রম করছে, ভারতের পথে আরও একটি LPG-বাহী জাহাজ
Plane Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনা ! বাড়ির ছাদের উপর ভেঙে পড়ল প্লেন
ভয়াবহ বিমান দুর্ঘটনা ! বাড়ির ছাদের উপর ভেঙে পড়ল প্লেন
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
India-Russia Relations : ফের ভারতের পাশে থাকার বার্তা, আরও তেল ও প্রাকৃতিক গ্যাস পাঠাতে চায় রাশিয়া
ফের ভারতের পাশে থাকার বার্তা, আরও তেল ও প্রাকৃতিক গ্যাস পাঠাতে চায় রাশিয়া

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০১.০৪.২৬) পর্ব ২: 'কাল থেকেই শুরু ট্রাইব্যুনাল' । 'মমতা-মোদি ভাইবোন' , হুঙ্কার ওয়েইসির

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Embed widget