এক্সপ্লোর

বিপক্ষের অভিযোগ, তিনি ‘শয়তানের উপাসক’, ধর্মবিদ্বেষের শিকার মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য তুলসি গাবার্ড

ওয়াশিংটন: যে অসহিষ্ণুতার মনগড়া প্রসঙ্গ তুলে মাঝে মধ্যেই মার্কিনীরা ভারতের উদ্দেশে হাহুতাশ করে, এবার তাদের ঘরের মধ্যেই সেই অসহিষ্ণুতার কালো ছায়া। মার্কিন কংগ্রেসের প্রথম হিন্দু সদস্য তুলসি গাবার্ডকে ভোটের আঙিনায় বিপক্ষের রাজনৈতিক মোকাবিলা তো করতেই হচ্ছে, পাশাপাশি জবাবদিহি করতে হচ্ছে, তিনি শয়তানের পুজো করেন কিনা। হাওয়াই থেকে ভোটে দাঁড়ানো, ডেমোক্র্যাট প্রার্থী তুলসির ধর্মবিশ্বাসের জন্য তাঁকে প্রতি মুহূর্তে কাঠগড়ায় তুলছেন তাঁর প্রতিদ্বন্দ্বী, রিপাবলিকান প্রার্থী অ্যাঞ্জেলা কাইহু। কাইহুর বক্তব্য, তুলসিকে সমর্থন করা মানে শয়তানের পুজো করা। ভোটারদের উদ্দেশে ফেসবুকে তাঁর প্রশ্ন, খ্রিষ্টানরা বলছে, তুলসি গাবার্ডকে একটা ভোট মানে শয়তানকে ভোট। আপনারা মানেন, না মানেন না? স্থানীয় হিন্দু জনতার অসন্তোষের জেরে সেই পোস্ট অবশ্য এখন ডিলিট করেছেন তিনি। Screen-Shot ভোটের দায় বড় দায়। কাইহুর আচরণের বিরোধিতা করেছে হাওয়াই রিপাবলিকান পার্টিও। মন্তব্য করেছে, তাদের প্রার্থী যেভাবে ডেমোক্র্যাট প্রার্থীর বিরুদ্ধে নীচ, জাতিবিদ্বেষী ও ধর্মীয় অসহিষ্ণু হামলা চালিয়েছেন, তা আপত্তিকর, লজ্জাজনক ও রাজনৈতিক ভাব বিনিময়ের ক্ষেত্রে কোনওমতেই মেনে নেওয়া যায় না। কাইহু অবশ্য কোনওমতেই তাঁর অবস্থান থেকে সরে আসতে রাজি নন। উল্টে দলীয় প্রধানকে আক্রমণ করে কাইহুর হুঁশিয়ারি, তাঁর সাবধান হওয়া উচিত, কারণ তিনি মুখ খুলছেন ঈশ্বরের বার্তাবাহকের বিরুদ্ধে। আমেরিকার হিন্দু এডুকেশন ফাউন্ডেশন মন্তব্য করেছে, এই ঘটনা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে, আমেরিকার বাসিন্দাদের মধ্যে হিন্দুফোবিয়া ও ধর্মীয় বিদ্বেষ কতটা গেড়ে বসেছে। এই ২০১৬-তেও শুধু ধর্মীয় বিশ্বাসের কারণে তুলসি গাবার্ডকে যেভাবে নীচুস্তরের আক্রমণ সইতে হচ্ছে, তাতে স্পষ্ট, নিজস্ব  ধর্মবিশ্বাস পালনের ব্যাপারে মার্কিন সংবিধানে স্পষ্ট বক্তব্য থাকলেও ধর্মীয় একচোখোমি ও পক্ষপাত কীভাবে জেঁকে বসেছে মার্কিনদের মধ্যে।    

সেরা শিরোনাম

Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Vietnam Airlines Boeing 787: ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
ঘষা খেল লেজ, পর পর ফাটল চারটি টায়ার, শেষে আকাশ থেকে ছড়াতে হল তেল, বিমানযাত্রায় প্রাণ যায় যায় অবস্থা হল যাত্রীদের
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget