এক্সপ্লোর

Bangladesh : বাংলাদেশে নতুন করে হিংসার আগুন, মৃত আরও ২; গঠিত তদন্ত-কমিটি

তদন্ত কমিটিতে নেতৃত্ব দেবেন অতিরিক্ত জেলাশাসক মহম্মদ তারিকুল ইসলাম...

ঢাকা : বাংলাদেশে নতুন করে হিংসার আগুন ছড়াল। মৃত দুই। এর জেরে মৃতের সংখ্যা বেড়ে হল ছয়। শনিবার এমনই জানিয়েছে সেখানকার পুলিশ। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হামলাকারীরা একটি পুlজোমণ্ডপে ভাঙচুর চালায় বলে অভিযোগ। উৎসবের আবহে নোয়াখালির বেগমগঞ্জ উপজেলায় একটি ধর্মীয়স্থানে চলে হামলা।

তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন অতিরিক্ত জেলাশাসক মহম্মদ তারিকুল ইসলাম। একথা জানিয়েছেন নোয়াখালি জেলার ডেপুটি কমিশনার মহম্মদ খুরশেদ আলম খান। আগামী সাতদিনের মধ্যে তাদের রিপোর্ট জমা করতে বলা হয়েছে কমিটিকে। প্রসঙ্গত, শনিবার সকালের দিকে চৌমুহানিতে একটি ধর্মীয়স্থানের কাছে থাকা পুকুর সংলগ্ন এলাকা থেকে প্রান্ত চন্দ্র নমোদাস নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। ওই এলাকায় স্থানীয়রা বিভিন্ন ধর্মীয়স্থানে হামলা চালায়। যার জেরে আরও একজনের মৃত্যু হয়, জখম হন ৩০ জন।

এদিকে এরই মধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই হিংসার ঘটনায় যারা জড়িত তাদের শনাক্ত করা হবে। আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সব ধর্মের মানুষ যাতে স্বাধীনভাবে ধর্মীয় আচার পালন করতে পারেন, তা নিশ্চিত করবে সরকার।

সম্প্রতি দুর্গাপুজোকে কেন্দ্র করে বাংলাদেশে উত্তেজনার পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। প্রত্যেকে যার যার নিজস্ব ধর্ম, স্বাধীনভাবে আনন্দের সঙ্গে পালন করবেন বাংলাদেশে। কিছু দুষ্টচক্র দেশের এই নীতিকে নষ্ট করার চক্রান্ত করে। শক্ত হাতে সরকার তা দমন করবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। যারা ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপ করা হবে। অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি শুক্রবার জানিয়েছেন, বাংলাদেশে ধর্মীয় জমায়েতের উপর হামলার কিছু খবর আমরা পেয়েছি। বাংলাদেশ সরকার কঠোরভাবে পদক্ষেপ করছে। দুর্গাপুজো বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় হাই কমিশন বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে। 

এপ্রসঙ্গে হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নোয়াখালির ইস্কন কর্তৃপক্ষের তরফেও হামলার অভিযোগ এনে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিরাপত্তার আর্জি জানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget