এক্সপ্লোর

Brussels Terror Attack: ইজারায়েল-হামাস যুদ্ধের আবহেই ব্রাসেলসে 'জঙ্গি হানা', মৃত ২, মাঝপথেই বন্ধ ইউরো ২০২৪ কোয়ালিফায়ার ম্যাচ

Brussels Terror Attack: ভিডিওয় দেখা গিয়েছে স্টেশন সংলগ্ন এলাকায় একটি বড় বন্দুক থেকে এক ব্যক্তি বেশ কয়েকবার গুলি চালায়। এই গুলিচালনাতেই প্রাণ যায় দুজনের। 

ব্রাসেলস :  উত্তেজনায় ফুটছিল ব্রাসেলস ( Brussels )। ইউরো ২০২৪ এর ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল চরমে। তারই মাঝে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা।  ইজরায়েল-হামাস (Israel Hamas War ) যুদ্ধের আবহের মধ্যেই বেলজিয়ামের রাজধানীতে চলল গুলি।  ইউরো ২০২৪ এর কোয়ালিফায়ারে সুইডেন বনাম বেলজিয়ামের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামের কাছেই হঠাৎ হামলা চালায় বন্দুকবাজ।  হামলায় নিহত হয়েছেন সুইডেনের ২ নাগরিক।

স্টেডিয়াম থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে এই ঘটে এই ঘটনা। বেলজিয়াম পুলিশ সূত্রের খবর, মধ্য ব্রাসেলসে সোমবার গভীর রাতে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হন। এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে শেয়ার হয়েছে। এগুলি কোনও সমর্থিত সূত্র থেকে পাওয়া ভিডিও নয়। তাতে দেখা গিয়েছে স্টেশন সংলগ্ন এলাকায় একটি বড় বন্দুক থেকে এক ব্যক্তি বেশ কয়েকবার গুলি চালায়। এই গুলিচালনাতেই প্রাণ যায় দুজনের।                   

নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি বাতিল করা হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা। এই হামলার সঙ্গে কোনও জঙ্গি যোগ আছে কিনা খতিয়ে দেখছে বেলজিয়াম পুলিশ। সুইডেনের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শোকবার্তা জানিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সজান্ডার ডি ক্রো। বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই জারি থাকবে। 

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ঘটনার ভিডিওতে দেখা গিয়েছে, এক বন্দুকবাজ একজনকে ধাওয়া করতে থাকে এবং তারপর গুলির শব্দ শোনা যায় পরপর। বন্দুকধারীকে ধরা যায়নি। সে ফ্লুরোসেন্ট কমলা জ্যাকেট পরে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেলজিয়াম পুলিশের মুখপাত্র ইলসে ভান্দে কিরে বলেছেন, আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আশেপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে । 

হেট লাটস্টের নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, "আমি পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেছিলাম।"

একদিকে চলছে ইজ়রায়েল-হামাস যুদ্ধ। এই পরিস্থিতিতে এই গুলিচালনার ঘটনা ব্রাসেলসে উত্তেজনা বাড়িয়েছে। কে উদ্দেশে হামলা চালিয়েছে , তা স্পষ্ট নয়। এই হামলাকে অনেকে সন্ত্রাসবাদী হানা বলেও সন্দেহ করছে।       

এই ঘটনার পর সোমবার সন্ধ্যায়, বেলজিয়ামের জাতীয় সংকট কেন্দ্র ( Belgium's national crisis centre) সন্ত্রাসী সতর্কতা (terrorist alert) জারি করে।  এই ঘটনার পর খেলোয়াড়রা চূড়ান্ত ৪৫ মিনিটের জন্য মাটে নামতা রাজি হয়নি।  

আরও পড়ুন :

'মানবতার সঙ্গে পশুত্বের লড়াই !' ফের হামাসকে উৎখাত করার হুঙ্কার নেতানিয়াহুর

 

 

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Kamchatka Earthquake: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া, একটানা সাইরেন, মোবাইলে ৯.৯ তীব্রতায় কম্পনের সতর্কবার্তা জাপানে, আতঙ্কের মধ্যেই জানা গেল…
School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget