এক্সপ্লোর

Ukraine Russia War: খারকিভ ও সুমি থেকে ভারতীয়দের বের করে আনতে প্রস্তুত ১৩০ বাস, জানাল রাশিয়া

Ukraine Russia War:রাশিয়ার ডিফেন্স কন্ট্রোল সেন্টারের প্রধান জেনারেল মিখায়েল মিজিনস্টেভ বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন। রুশ সংবাদসংস্থা তাস এ খবর জানিয়েছে।

 

Ukraine Russia Attack:  ইউক্রেনে টানা নবম দিন অব্যাহত রুশ আক্রমণ।  গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে চলছে দুই দেশের যুদ্ধ। রাশিয়ার আক্রমণে ইউক্রেনের অনেক শহরই বিপর্যস্ত হয়ে পড়েছে। ওই শহরগুলিতে আটকে পড়েছেন ভারতীয় সহ অন্যান্য অনেক দেশেরই নাগরিক।ইউক্রেনে আটক ভারতীয়দের ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। অনেকেই ইতিমধ্যে ইউক্রেনের প্রতিবেশী দেশে পৌঁছে বিমানে করে ভারতে ফিরেছেন। ইউক্রেনে আটক ভারতীয়দের মধ্যে রয়েছেন প্রচুর মেডিক্যাল পড়ুয়াও। এরইমধ্যে রাশিয়া বলেছে, ইউক্রেনের খারকিভ ও সুমি থেকে ভারতীয় সহ অন্যান্য বিদেশী নাগরিকদের বের করে আনতে ১৩০ টি বাসের বন্দোবস্ত করা হয়েছে। রাশিয়ার ডিফেন্স কন্ট্রোল সেন্টারের প্রধান জেনারেল মিখায়েল মিজিনস্টেভ বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন। রুশ সংবাদসংস্থা তাস এ খবর জানিয়েছে। মিজিনস্টেভ বলেছেন, ভারতীয় পড়ুয়া ও অন্যান্য বিদেশীদের উদ্ধার করে আনতে আজ সকাল ছয়টা থেকে বেরগোরোদ অঞ্চলের নেখোতেয়েভকা ও সুদঝা চেকপয়েন্ট থেকে খারকোভ ও সুমি পাড়ি দিতে প্রস্তুত মোট ১৩০ টি বিলাসবহুল বাস। 

রাশিয়ায় পুতিনের দলের এক আইনসভা সদস্য বলেছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের বের করে আনতে রুশ সরকার ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত ওই আইনসভা সদস্য নিজেই ইউক্রেন সীমান্তে পৌঁছে গিয়েছে। 

ভারতের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, প্রথম নির্দেশিকা জারি হওয়ার পর এখনও পর্যন্ত ১৮ হাজার ভারতীয় ইউক্রেন থেকে বেরিয়ে এসেছেন। যদিও এখনও অনেক ভারতীয়ই ইউক্রেনে আটকে পড়ে রয়েছেন। 

যত দ্রুত সম্ভব ইউক্রেন থেকে ভারতীয়দের বের করে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে। আর এই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেতে দুই বার কথা বলেছেন। প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেছেন। এদিনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লিতে ইউক্রেন-সংকট সংক্রান্ত পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget