এক্সপ্লোর

Pfizer Vaccine ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজার ভ্যাকসিন দিতে অনুমতি আমেরিকার

ইতিমধ্যেই কানাডা ফাইজারের ভ্যাকসিন ব্যবহার শুরু করেছে...

ওয়াশিংটন: কানাডার পর এবার আমেরিকা।  ১২ থেকে ১৫ বছর বয়সীদের জন্য ফাইজারের করোনা ভ্যাকসিন আমেরিকায় ব্যবহারের অনুমতি দেওয়া হল।  

এখনও পর্যন্ত অন্য যে সব করোনা ভ্যাকসিন ব্যবহার করা হচ্ছে, তা সবই প্রাপ্তবয়স্কদের জন্য।  ফাইজারের ভ্যাকসিন অল্প বয়সীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। 

ইতিমধ্যেই কানাডা ফাইজারের ভ্যাকসিন ব্যবহার শুরু করেছে।  এবার সেই পথে হাঁটল আমেরিকাও।  

গতকাল, ১২ থেকে ১৫ বছর বয়সীদের ফাইজার ভ্যাকসিন প্রয়োগ করার অনুমতি দিয়েছে মার্কিন নিয়ন্ত্রক সংস্থা। এখন সেদেশের ভ্যাকসিন পরামর্শদাতা কমিটির সুপারিশের অপেক্ষায় মার্কিন প্রশাসন। 

বলা হচ্ছে, সম্ভবত বুধবার এই সুপারিশ মিলতে পারে। একবার তা চলে এলে, ১২-১৫ বছর বয়সীদের ফাইজার টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

পরিস্থিতি স্বাভাবিক করতে, সব বয়সী স্কুল-পড়ুয়াদের টিকাকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলই মনে করছে মার্কিন প্রশাসন। কিন্তু, এখনও পর্যন্ত যতগুলি ভ্যাকসিন বেরিয়েছে, ফাইজার বাদ দিয়ে সবকটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্যই সীমাবদ্ধ।

কানাডায় ফাইজারের টিকা ১২ বছরের ঊর্ধ্ব বয়সীদের দেওয়া হচ্ছে। অভিভাবক থেকে শুরু করে শিক্ষক ও জনস্বাস্থ্য়কর্মী-- সকলেই অপেক্ষা করছেন, এই ভ্যাকসিন খুদেদের কতটা রক্ষাকবচ দিচ্ছে। 

সম্প্রতি, প্রায় ২ হাজার ১২-১৫ বছর বয়সী খুদেদের ওপর এই ভ্যাকসিনের পরীক্ষামূলক ট্রায়াল চালিয়েছিল মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। 

জানা গিয়েছে, সেখানে ফাইজারের টিকাকে নিরাপদ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ১২-১৫ বছর বয়সীদের দারুন সুরক্ষা দিয়েছে এই ভ্যাকসিন। 

মার্কিন রিপোর্ট অনুযায়ী, যাদের এই ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাদের শরীরে দ্রুত অ্যান্টিবডি তৈরি হচ্ছে এবং ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও অনেকটাই কমে যাচ্ছে।

বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩২ লক্ষ ৯৮ হাজার ৯৩৩ জনের।  আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৮৬ লক্ষ ২ হাজার ৪৯২।  

গতমাসে এই মার্কিন ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার তরফে জানানো হয়েছিল, ভারতে তারা কেবলমাত্র সরকারি মাধ্য়ম দিয়েই ভ্যাকসিন সরবরাহ করবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
ইরানে হামলা বন্ধ করল ট্রাম্প প্রশাসন, কিছুটা চাপে আমেরিকা? কমবে তেলের দাম?
Berlin Pride Attack : উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
উৎসবের ভিড়ে হঠাৎ ঢুকে পড়ল গাড়ি, মারাত্মক হামলায় বহু হতাহত ! ফের ইসলামিক স্টেটের নাম
Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget