এক্সপ্লোর

পাকিস্তানের ভোটে লস্করের লোকজন, ইসলামাবাদকে উদ্বেগ জানাল মার্কিন প্রশাসন: রিপোর্ট

ইসলামাবাদ: পাকিস্তানে ২৫ জুলাইয়ের নির্বাচনে  লস্কর-ই-তৈবার লোকজন অংশ নিচ্ছে বলে ইসলামাবাদের কাছে উদ্বেগ জানিয়েছে মার্কিন প্রশাসন। পাক সংবাদপত্র ডন-এর খবর, মার্কিন বিদেশ দপ্তর এক বিবৃতিতে বলেছে, লস্কর ও লস্করপন্থী, তাদের অনুমোদিত লোকজনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে বারবার পাক সরকারকে আমাদের উদ্বেগের কথা বলেছি আমরা। মার্কিন বিদেশ দপ্তর পাশাপাশি উল্লেখ করেছে যে, পাক নির্বাচন কমিশন আন্তর্জাতিক বিধিনিষেধের তালিকায় পড়া লস্কর-ই-তৈবার সঙ্গে তাদের যোগসূত্রের উল্লেখ করে মিল্লি মুসলিম লিগের (এমএমএল) রেজিস্ট্রেশন  খারিজ করেছে। বিদেশ দপ্তর যে এপ্রিলে লস্করকে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনের তকমা সংশোধন করে এমএমএল-কেও লস্করের সহযোগী হিসাবে অন্তর্ভুক্ত করেছে, তারও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিদেশ দপ্তর আগের এক বিবৃতিতে পাক রাজনীতিকদের নিশানা করে চালানো সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা সত্ত্বেও নির্বাচনী প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছিল। পাশাপাশি নির্বাচনের জন্য 'অনুকূল, নিরাপদ পরিবেশ' সুনিশ্চিত  করতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  গত সপ্তাহেই জাপানের বিদেশমন্ত্রী তারো কোনো বলেন, এ মাসে পাকিস্তানে সাধারণ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ হবে, যে সন্ত্রাসবাদীরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দিতে চায়, তাদের কাছে মাথা নত করা হবে না বলে তাঁরা আশা করেছেন। ওয়াশিংটনে মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র হিথার নওরেট বলেন, রাজনৈতিক প্রার্থী ও তাদের সমর্থকদের ওপর এমন হামলা পাকিস্তানের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ  করা থেকে বঞ্চিত করার কাপুরুষোচিত প্রয়াস।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget