এক্সপ্লোর

সন্ত্রাস রোধে নয়া প্রস্তাব, মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে সোশ্যাল মিডিয়ার তথ্য দিতে হবে

ওয়াশিংটন: ভবিষ্যতে অন্য দেশের নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে তাঁদের সোশ্যাল মিডিয়ার বিষয়ে বিস্তারিত তথ্য দিতে হতে পারে। তবে বাধ্যতামূলক নয়, স্বেচ্ছায় সোশ্যাল মিডিয়ার তথ্য দিতে হবে বিদেশিদের। সন্ত্রাসবাদীদের চিহ্নিত করার জন্য এমনই প্রস্তাব দিয়েছে সেদেশের সরকার। অন্য দেশের নাগরিকরা মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেই তাঁদের যে ফর্ম পূরণ করতে হয়, সেটিতে সোশ্যাল মিডিয়ার বিষয়টি যুক্ত করার কথা ভাবা হচ্ছে।   মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত নিরাপত্তা বিভাগ বলেছে, সোশ্যাল মিডিয়ার তথ্য পাওয়া গেলে সন্ত্রাসবাদী হামলার তদন্তে সুবিধা হবে। তবে যে দেশের নাগরিকরা বিনা ভিসায় সেদেশে গিয়ে ৯০ দিন পর্যন্ত থাকার সুবিধা পান, তাঁদের সোশ্যাল মিডিয়া সম্বন্ধে তথ্য দিতে হবে না। অন্য দেশের নাগরিকদের এই তথ্য দিতে হবে। অবশ্য তাঁদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে না।   গত বছরের নভেম্বরে প্যারিসে ভয়াবহ জঙ্গি হামলার পরেই মার্কিন কংগ্রেসে ভিসায় ছাড় দেওয়ার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনার পক্ষে একটি আইন পাশ হয়েছে। এবার বিদেশিদের সোশ্যাল মিডিয়ার উপরেও নজরদারি চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিল পেশ করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সদস্য ভার্ন বুকানন। বিলটি অবশ্য এখনও পাশ হয়নি।   বুকানন বলেছেন, গত বছরের ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ায় যারা জঙ্গি হামলা চালিয়েছিল তারা অনলাইনে নিজেদের মধ্যে জিহাদের বিষয়ে আলোচনা করেছিল। সেই কারণেই ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখা জরুরি। বিদেশিদের এ বিষয়ে তথ্য দেওয়া বাধ্যতামূলক করতে হবে। স্বেচ্ছায় তথ্য দেওয়ার নিয়ম করলে উদ্দেশ্য সফল হবে না।   ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখার নিয়ম রয়েছে। ভিসা দেওয়ার ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে। সন্ত্রাসবাদী হামলা রোখার জন্য নিরাপত্তারক্ষীরা সচেষ্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget