এক্সপ্লোর

ভারতের সামনে বিশাল সম্ভাবনা, ২০১৮ সালে ৭.৩ শতাংশ বৃদ্ধির হার দেখা যাবে: বিশ্বব্যাঙ্ক

ওয়াশিংটন:  তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের বৃদ্ধির হারের সঙ্গে তুলনা করলে, ভারতের সর্বস্তরে, সর্বক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বিশাল। ২০১৮ সালে ৭.৩ শতাংশ হারে বৃদ্ধির হার দেখা যাবে ভারতে। আগামী দু বছরে সেই বৃদ্ধির হার ৭.৫ শতাংশেও পৌঁছতে পারে, দাবি বিশ্বব্যাঙ্কের। যদিও ২০১৬ সালে কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত এবং ২০১৭ সালে চালু হওয়া জিএসটির জেরে প্রাথমিকভাবে রাত্মক ধাক্কা খেয়েছে ভারতের অর্থনীতি। কিন্তু সেই ধাক্কা সামলে, এবার ঘুরে দাঁড়াবে ইন্ডিয়া, ২০১৮ গ্লোবাল ইকনোমিক প্রসপেক্টে এমনই দাবি করেছে বিশ্বব্যাঙ্ক। ওয়ার্ল্ড ব্যাঙ্কের ডেভেলপমেন্ট প্রসপেক্ট গ্রুপের ডিরেক্টর অয়ন কোসে পিটিআইকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, সমস্ত দিক খতিয়ে তাঁরা দেখেছেন আসন্ন দশকে তৃতীয় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের অর্থনীতির বৃদ্ধির হার সবচেয়ে ভাল। তাই সাময়িক কতটা ধাক্কা খেয়েছে অর্থনীতি সেদিকে নজর না দিয়ে তাঁরা বিশাল স্তরে ভারতীয় অর্থনীতির ছবিটা কী, সেটাই মূল্যায়ন করেছেন। সেখান থেকেই দেখা গিয়েছে, ভারতের সর্বস্তরে উন্নতির সম্ভাবনা প্রবল। এমনকি চিনকে ধীরে ধীরে পিছনে ফেলে এগিয়ে যাবে ভারতের বৃদ্ধির হার, সাক্ষাতকারে দাবি ডিরেক্টরের। প্রসঙ্গত, ২০১৭ সালে চিনের বৃদ্ধির হার ছিল ৬.৮ শতাংশ, যেটা ভারতের তুলনায় মাত্র ০.০১ শতাংশ বেশি। ২০১৮ সালেই চিনের বৃদ্ধির হার দাঁড়িয়ে থাকবে ৬.৪ শতাংশ, যা ভারতের তুলনায় বেশ অনেকটাই পিছনে। এমনকি আগামী দুবছর আরও স্লথ হবে চিনের বৃদ্ধির হার। এদিকে ভারতের উন্নতির সম্ভাবনা আরও উজ্জ্বল করতে বিনিয়োগ বাড়াতে হবে কয়েকগুণ। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে উন্নয়নে জোয়ার আনতে হবে, লেবার মার্কেটে পরিবর্তন আনতে হবে। কর্মে মহিলাদের যোগদান আরও বাড়াতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে আগামী দশ বছর বৃদ্ধির হার ৭ শতাংশের আশেপাশে থাকে। তবে ভারতীয় অর্থনীতির যে দুর্বলতা আছে, সেগুলো সম্পর্কে বর্তমান সরকার যথেষ্ট ওয়াকিবহাল। এবং সঠিক পদ্ধতিতেই সেই ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই ত্রুটি শুধরোতে গেলে কিছু অস্থিরতা দেখা যায় অর্থনীতির সর্বস্তরে, তবে সেটা একেবারেই সাময়িক। বিশ্বব্যাঙ্কের দাবি ভারত একেবারে সঠিক পথে এগোচ্ছে, তাই এই উদীয়মান অর্থনীতির  বৃদ্ধি কেউ আটকাতে পারবে না, মত বিশ্বব্যাঙ্কের।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget