এক্সপ্লোর

‘আমরা তো আর প্রাণ ফিরিয়ে আনতে পারব না’, শ্রীলঙ্কার বিস্ফোরণের ঘটনায় আক্ষেপ চামিন্ডা ভাসের

দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এই আকূল আর্তি জানিয়ে ভাস ও তাঁর সহ খেলোয়াড় রঙ্গনা হেরাথ বলেছেন, এটা আরও শক্ত ও ঐক্যবদ্ধ হওয়ার সময়। ভাস বলেছেন, খুবই দুঃখের। শ্রীলঙ্কায় এমন ঘটবে, তা কখনও ভাবতেও পারিনি। আমাদের দেশটা দারুণ আর অতিথি পরায়ণ। মানুষজনও বেশ বন্ধুত্বপূর্ণ। এ ধরনের ঘটনা খুবই বিষাদময়।

মুম্বই: শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ কেড়ে নিয়েছে প্রায় ৩০০ মানুষের প্রাণ। নারকীয় জঙ্গি হামলা ভারতের প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের প্রায় এক দশকের স্থিতিশীলতার ভিত কাঁপিয়ে দিয়েছে। জঙ্গি হামলার এই বর্বরতায় শিউরে উঠেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার চামিন্ডা ভাসও। শোকে ভারাক্রান্ত গলায় তিনি বলেছেন, আমরা তো আর হারানো প্রাণগুলি ফিরিয়ে আনতে পারব না। দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এই আকূল আর্তি জানিয়ে ভাস ও তাঁর সহ খেলোয়াড় রঙ্গনা হেরাথ বলেছেন, এটা আরও শক্ত ও ঐক্যবদ্ধ হওয়ার সময়। ভাস বলেছেন, খুবই দুঃখের। শ্রীলঙ্কায় এমন ঘটবে, তা কখনও ভাবতেও পারিনি। আমাদের দেশটা দারুণ আর অতিথি পরায়ণ। মানুষজনও বেশ বন্ধুত্বপূর্ণ। এ ধরনের ঘটনা খুবই বিষাদময়। একদিনের ক্রিকেটে ৪০০ এবং টেস্ট ক্রিকেটে ৩৫৫ উইকেটের মালিক ভাস বলেছেন, আমাদের নতুন করে গড়ে তুলতে হবে। গীর্জা বা হোটেল নতুন করে গড়ে তোলা যায়। কিন্তু প্রাণগুলি আর তো ফিরিয়ে আনতে পারব না। আমি নিশ্চিত, শ্রীলঙ্কা সরকার ও মানুষ এবার খুবই ঐক্যবদ্ধ হবে এবং আমদের মধ্যে যাতে একতা থাকে তা নিশ্চিত করবে। হেরাথের দখলে রয়েছে ৪৩৩ টেস্ট উইকেট। ইস্টার সানডে-তে গীর্জা ও বিলাসবহুল হোটেলে বিস্ফোরণের ঘটনায় শ্রীলঙ্কা কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ২৪ জনকে গ্রেফতার করেছে। স্থানীয় একটি টি ২- টুর্নামেন্টের উদ্বোধন করতে মুম্বইয়ে আসেন ভাস ও হেরাথ। নিজের সময়ের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার হেরাথ বলেছেন, এই সংকটের সময়ে দেশকে আরও শক্তিশালী হয়ে উঠতে হবে। এ ধরনের ঘটনা আতঙ্ক তৈরি করতে পারে কিন্তু আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। দেশের পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন ভাস। তিনি বলেছেন, বিশ্বের যে কোনও জায়গায় এ ধরনের হামলা ঘটতে পারে। সম্প্রতি নিউজিল্যান্ডে এমনই ঘটেছে।এই দুষ্কৃতিদের নির্দিষ্ট কোনও জায়গা নেই। তারা বিশ্বের যে কোনও জায়গায় হামলা চালাতে পারে। আমি নিশ্চিত, শ্রীলঙ্কা ফের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget