এক্সপ্লোর

এ কী পাগলামি! পোকেমন ধরতে গিয়ে গোরস্থানে গাছে আটক মহিলা

নিউইয়র্ক: জনপ্রিয় অনলাইন গেম পোকেমন গো খেলতে গিয়ে এ কী বিপত্তি! আমেরিকায় অবস্থান-ভিত্তিক এই গেম খেলতে গিয়ে সটান গোরস্থানে চলে গিয়ে গাছে চড়ে আটকে পড়লেন এক মহিলা। শেষপর্যন্ত দলকল বাহিনী গিয়ে উদ্ধার করল তাঁকে। নিউ জার্সির ওই মহিলা ক্লার্কসবোরোর একটি গোরস্থানে পোকেমন ধরতে গিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত গাছে আটকে পড়ে আপত্কালীন নম্বরে ফোন করতে বাধ্য হলেন। স্থানীয় প্রশাসন সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে নিজের স্মার্টফোনে এগলিংটন গোরস্থানে পোকেমন গো খেলতে গিয়েছিলেন। খেলতে খেলতেই গাছে চড়ে পড়েন তিনি। সেখানে আটকে পড়ে আপত্কালীন নম্বরে ফোন করেন তিনি। ঘটনাস্থলে ছুটে আসে ইস্ট গ্রিনউইচ টাউনশিপের দমকল ও উদ্ধারকারী দল। মইয়ের সাহায্যে নামান হয় তাঁকে। টাউনশিপের দমকল বিভাগের প্রধান বলেছেন, পোকেমন গো গেমস যাঁরা খেলেন, তাঁদের নিজেদের গতিবিধি সম্পর্কে খেয়াল রাখার আর্জি জানাচ্ছেন তাঁরা। কোথায় যাচ্ছেন, কী করছেন, সে সম্পর্কে খেয়াল রাখতে হবে।দেখতে হবে, তাঁরা যা করছেন, তাতে যেন কেউ আহত না হন। গাছে আটকে পড়া ওই মহিলা কিন্তু উদ্ধারের পরও উদাসীন। কিছুটা দায়সারাভাবেই স্বীকার করেছেন যে, পোকেমন গো খেলতে গিয়েই বিপাকে পড়েছিলেন তিনি।
এই অনলাইন গেম খেলতে গিয়ে অনেকেই বিপদের মুখে পড়েছেন। পোকেমন গো খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে মধ্য আমেরিকার গুয়াতেমালার এক কিশোর। পুলিশ জানিয়েছে, পোকেমন গো নামে এই অনলাইন গেম-এ এমন বৈশিষ্ট্য রয়েছে, যার ফলে একজন খেলোয়াড় অন্য আর এক জনকে নিজের পছন্দমতো জায়গায় নিয়ে গিয়েও খেলাতে পারেন। এর ফলে বিপদের সম্ভাবনা থাকছে। জনপ্রিয় এই অনলাইন গেম খেলতে গিয়ে বিশ্বজুড়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গত মঙ্গলবারই ইংল্যান্ডে ২০ জন কিশোরের একটি দল পোকেমন খেলতে গিয়ে নৌকা থেকে নিউ ব্রাইটন হ্রদের মধ্যে পড়ে গিয়েছিল। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরও কয়েক দিন আগে ফ্লোরিডায় দুষ্কৃতী মনে করে দুই পোকেমন গো খেলোয়াড়কে লক্ষ্য করে গুলি চালান এক ব্যক্তি। ওই দু’জন পোকেমন ধরার জন্য তাঁর বাড়ির আশেপাশেই ঘুরছিল।

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget