এক্সপ্লোর

World Ngo Day: উন্নয়নে কাঁধ মেলায় যাঁরা, আজ তাঁদেরই দিন

World Ngo Day: আজ, ২৭ ফেব্রুয়ারি বিশ্ব এনজিও দিবস। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী এবং সংস্থার কাজে যারা নানাভাবে সাহায্য করে থাকেন, তাঁদের সবার অবদানই স্মরণ করা হয় দিনটিতে।

 

কলকাতা: সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে কোনও দেশের সরকারই কমবেশি কাজ করে। কিন্তু শুধু সরকার বা প্রশাসনের কাজের উপর ভিত্তি করেই উন্নতি ঘটতে পারে না কোনও এলাকার পিছিয়ে পড়া অংশের। সেই উন্নতির পিছনে অবদান থাকে বিভিন্ন ছোটবড় স্বেচ্ছাসেবী সংগঠনের (non governmental organisation)। সামাজিক উন্নতিতে এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলির অবদানের কথা মাথায় রেখে তাদের জন্যও ধার্য হয়েছে বিশেষ একটি দিন। আজ, ২৭ ফেব্রুয়ারি বিশ্ব এনজিও দিবস (world ngo day)। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কর্মী এবং সংস্থার কাজে যাঁরা নানাভাবে সাহায্য করে থাকেন, তাঁদের সবার অবদানই স্মরণ করা হয় দিনটিতে।

প্রথম কবে?
বিশ্ব এনজিও দিবস নিয়ে প্রথম প্রস্তাব ওঠে ২০১০ সালের ১৭ এপ্রিল। ওই দিন ইউরোপের একটি ছোট্ট দেশ লিথুয়ানিয়ার ভিলিনিয়াসে বাল্টিক সি এনজিও ফোরামের ( Baltic Sea NGO Forum) পক্ষ থেকে এই দিনটির প্রস্তাব দেওয়া হয়। ওই গোষ্ঠীতে ছিল বেলারুশ, ডেনমার্ক, ফিনল্যান্ড. জার্মানি, আইসল্যান্ড, লিথুয়ানিয়া, পোল্য়ান্ড, রাশিয়া, নরওয়ে. সুইডেন, লাটভিয়া, এস্তোনিয়া।

প্রথম উদযাপন ২০১৪-তে
প্রস্তাব আগে হলেও বিশ্ব এনজিও দিবস প্রথম বড় করে পালিত হয় ফিনল্যান্ডে। ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি, ফিনল্যান্ডের বিদেশমন্ত্রকের আয়োজনে অনুষ্ঠিত হয় সেটি। তারপর থেকে সেইদিনটিতেই  পালিত হয় বিশ্ব এনজিও দিবস। বিভিন্ন দেশের সরকারের তরফেও এই দিনটিতে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির কাজের গুরুত্বকে স্মরণ করা হয়। কারণ বিভিন্ন দেশের সরকারি প্রকল্প, আন্তর্জাতিক প্রকল্প মাটিতে দাঁড়িয়ে বাস্তবে পরিণত করতে সরকার ও প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বিভিন্ন ছোট বড় স্বেচ্ছাসেবী সংস্থা। ওয়ার্ল্ড ব্যাঙ্কের সংজ্ঞা অনুযায়ী সাধারণত ২ ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা থাকে। একটি হল অপারেশনাল (operational) এবং অন্যটি হল অ্য়াডভোকেসি (advocacy)। তৃণমূল স্তরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ন ও বাস্তবায়নের কাজটিকেই অপারেশনাল বলে অভিহিত করা হয়। প্রতিবছরই বিশেষ এই দিনটির আলাদা থিম (theme) ঠিক করা হয়। 

আরও পড়ুন: প্রতিদিন ২টো করে ডিম খাচ্ছেন? কী হতে পারে জানা আছে?

সেরা শিরোনাম

Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget