এক্সপ্লোর

Cyclone Yaas: ঘূর্ণিঝড়ের সতর্কতা কলকাতাতেও, বন্ধ এজেসি বোস রোড, মা, গড়িয়াহাট ফ্লাইওভার

ভালোমতোই টের পাওয়া যাচ্ছে ঝোড়ো হাওয়ার দাপট

কলকাতা: দ্রুত গতিতে ধেয়ে আসছে ইয়াস। ইতিমধ্যেই সতর্কতা অবলম্বনে তৎপর কলকাতা ট্রাফিক পুলিশ। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে শহরের ৮টি উড়ালপুলে যান চলাচল বন্ধের নির্দেশিকা জারি করা হয়েছে। সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক উড়ালপুল। এই তালিকায় রয়েছে। গার্ডেনরিচ উড়ালপুল, তারাতলা উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, পার্ক স্ট্রিট উড়ালপুল, এজেসি বোস উড়ালপুল, উল্টোডাঙা উড়ালপুল, চিংড়িঘাটা উড়ালপুল ও মা উড়ালপুল। 

এদিন সকাল থেকেই আনন্দপুরের হাইরাইজ আবাসনের ছাদে ভালোমতোই টের পাওয়া যাচ্ছে ঝোড়ো হাওয়ার দাপট। আমফানের অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার আগের থেকে তৈরি রয়েছেন আবাসনের বাসিন্দারা। ধর্মতলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে হাওয়ার দাপটও। ভোর থেকে বাবুঘাটে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬২ কিলোমিটার।  শহরের অন্যান্য জায়গার মতোই ভোর থেকে বাবুঘাটে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভাও। রাতভর খোলা রয়েছে পুরসভার কন্ট্রোল রুম। একইসঙ্গে বন্ধ রাখা হয়েছে কলকাতা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবাও। 

দ্রুত এগোচ্ছে ইয়াস। মৌসম ভবন সূত্রে খবর, এই মুহূর্তে দিঘা থেকে ৮০ কিমি দূরে রয়েছে। ওড়িশার ধামড়া থেকে এই মুহূর্তে ৪০ কিলোমিটার ও বালেশ্বর থেকে ৮০ কিলোমিটার দূরে রয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। বেলার দিকে আছড়ে পড়তে চলেছে ধামড়া ও বালেশ্বরের মাঝামাঝি স্থলভূমিতে। ঘূর্ণিঝড় ইয়াসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। আবহাওয়া দফতর জানিয়েছে, সবথেকে বেশি প্রভাব পড়ার কথা পূর্ব মেদিনীপুরে। দিঘায় ইয়াসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার। আছড়ে পড়ার আগেই প্রভাব দেখাতে শুরু করেছে ইয়াস। কলকাতা পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

সেরা শিরোনাম

Dhruv Rathee News: ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ
ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
দশেরায় রামলীলা ময়দানে এবার পুড়বে ৩০ ফুটের আরশোলার মূর্তিও, ককরোচ-বিক্ষোভের মাঝেই কি উল্টো বার্তা?
দশেরায় রামলীলা ময়দানে এবার পুড়বে ৩০ ফুটের আরশোলার মূর্তিও, ককরোচ-বিক্ষোভের মাঝেই কি উল্টো বার্তা?
Supreme Court: CJI সূর্যকান্ত সম্পর্কে অপমানজনক মন্তব্য? অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট, জবাব তলব I.N.D.I.A শিবিরের সাংসদের
CJI সূর্যকান্ত সম্পর্কে অপমানজনক মন্তব্য? অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট, জবাব তলব I.N.D.I.A শিবিরের সাংসদের

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget