এক্সপ্লোর

Surgery at Private Hospital: AMRI-তে স্নায়ুর জটিল অস্ত্রোপচারে সাফল্য, তীব্র যন্ত্রণা থেকে মুক্তি ইম্ফলের তরুণীর

Kolkata News Update: আমরি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অক্সিপিটাল নার্ভ স্টিমুলেশন পদ্ধতিতে ইম্ফলের তরুণীর মাথার অক্সিপিটাল নার্ভে তার ঢুকিয়ে দেওয়া হয়। কলার বোনের কাছে বসানো হয় একটি যন্ত্র।

সন্দীপ সরকার, কলকাতা: জটিল স্নায়ুর সমস্যায় আক্রান্ত হয়েছিলেন ইম্ফলের তরুণী। মুকুন্দপুর AMRI-তে জটিল অস্ত্রোপচারে মিলল সাফল্য। অক্সিপিটাল নার্ভ স্টিমুলেশন পদ্ধতিতে তরুণীর মস্তিষ্কে তরঙ্গ পাঠানোর ব্যবস্থা করা হল। এমন অস্ত্রোপচার রাজ্যে প্রথম বলে দাবি চিকিৎসকদের।

থেকে থেকেই প্রবল মাথার যন্ত্রণায় ভুগতেন ওই তরুণী। কখনও একদিন, কখনও আবার টানা দু’দিন চলত যন্ত্রণা। প্রবল হতাশা, কষ্টে শেষ হতে বসেছিল ১৮ বছরের তরতাজা জীবন। আশার আলো দেখাতে পারছিলেন না কোনও চিকিৎসকই। অবশেষে জটিল অস্ত্রোপচারে তাঁর মুখেই হাসি ফোটালেন মুকুন্দপুর আমরির চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রেমি নামে ইম্ফলের ওই তরুণী প্রবল মাথার যন্ত্রণা নিয়ে  ৯ মাস আগে চিকিৎসার জন্য কলকাতায় আসেন। পরীক্ষায় জানা যায়, অক্সিপিটাল নার্ভে রয়েছে জটিল সমস্যা। প্রয়োজন ছিল জটিল অস্ত্রোপচারের। যে অস্ত্রোপচার এই রাজ্যে বা দেশে আগে হয়নি।  

মার্কিন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও বিশিষ্ট শল্য চিকিৎসক সহ ৫ জনের চিকিৎসকের দল সোমবার এই অস্ত্রোপচার করেন। বুধবার ছুটি হয় রেমির। কী বলছেন বছর ১৮-এর ওই তরুণী? 'প্রচণ্ড মাথার যন্ত্রণায় ভুগতাম। দিনভর যন্ত্রণা চলত। তবে এখন অস্ত্রোপচারের পর ভালে আছি।'

আরও পড়ুন: Malda News: বিয়ের বেনারসি, লেহেঙ্গা সহ গ্রেফতার তিন চোর, পুলিশের ভূমিকায় খুশি বৃদ্ধ দম্পতি

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অক্সিপিটাল নার্ভ স্টিমুলেশন পদ্ধতিতে তরুণীর মাথার অক্সিপিটাল নার্ভে তার ঢুকিয়ে দেওয়া হয়। কলার বোনের কাছে বসানো হয় একটি যন্ত্র। যেখান থেকে প্রয়োজন মতো তরঙ্গ পৌঁছে যায় নির্দিষ্ট স্নায়ুতে। 

এএমআরআই মুকুন্দপুরের স্নায়ুরোগ বিশেষজ্ঞ শিশির দাস বলেন, 'আমরা প্রথমে ওষুধ দিয়ে রোগীকে সারিয়ে তোলার চেষ্টা করি। কিন্তু কোনও লাভ হয়নি।' এরপরই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। 'আগে একবার ট্রায়াল করে নেওয়া হয়। তারপর মাথার কোন জায়গায় পৌঁছনো হবে সেটা ঠিক করি আমরা। গলার কাছে পকেট তৈরি করা হয়। টানেল বানানো হয়। তার পৌঁছে ব্যাটারির সঙ্গে জোড় করা হয়।'

হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই ইম্ফলে ফিরছেন না তরুণী। ৭ দিন পর কাটা হবে স্টিচ। আপাতত দীর্ঘ রোগযন্ত্রণা থেকে মুক্তির পথে ইম্ফলের রোগিণী। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget