এক্সপ্লোর

ZyCoV-D Vaccine Emergency Approval: করোনাযুদ্ধে মিলল আরও এক অস্ত্র, প্রথম ডিএনএ ভ্যাকসিন জাইডাস ক্যাডিলাকে ছাড়পত্র ভারতে

এটিই প্রথম ডিএনএ ভ্যাকসিন যা ছাড়পত্র পেল ভারতে।

নয়াদিল্লি : করোনাসুর বধের লড়াইয়ে আরও এক অস্ত্র পেল ভারতবাসী। জাইডাস ক্যাডিলার ভ্যাকসিনকে ভারতে এর্মাজেন্সি ইউজ তথা আপদকালীন ব্যবহারের ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই)। জাইকোভ-ডি-ই প্রথম ডিএনএ ভ্যাকসিন যা ছাড়পত্র পেল ভারতে। দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১২ বছরের ওপরের শিশুদের জন্যও যে ভ্যাকসিন ব্যবহার করা হবে জানিয়েছে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রক। জাইডাস ক্যাডিলার জাইকোভ-ডি ভ্যাকসিনও ছাড়পত্র পাওয়ায় এই মুহূর্তে দেশে মোট ছ'টি সংস্থা ভ্যাকসিন দেওয়ার জায়গায় পৌঁছল। ভারতে একদম শুরুতেই সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। তারপর একে একে রাশিয়ার স্পুটনিক ভি, মার্কিন যুক্তরাষ্ট্রের মর্ডানা ও জনসন অ্যান্ড জনসন ছাড়পত্র পায়।

আমদাবাদস্থিত এই ফার্মা সংস্থার পক্ষ থেকে গত ১ জুলাই আপদকালীন ভিত্তিতে ভ্যাকসিন ব্যবহারের জন্য আবেদন করা হয়েছিল ডিসিজিআই-এর কাছে। ভারতজুড়ে ৫০টি বেশি জায়গায় ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর পরই এর্মাজেন্সি ইউজ অথোরাইজেশন চেয়েছিল জাইডাস ক্যাডিলা। যা ছাড়পত্র পেয়েছে। প্রসঙ্গত, ভারতে ১২ থেকে ১৭ বছর বয়সীদের ওপর করোনা ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য অনুমতি চেয়েছে জনসন অ্যান্ড জনসন। গত ১৭ অগাস্ট সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে ওই অনুমতি চাওয়া হয়েছে বলে সূত্রের খবর। এ মাসেই প্রাপ্তবয়স্কদের জন্য জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া।  

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কাটানোর পর এই মুহূর্তে গোটা দেশ আশঙ্কার প্রহর গুণছে তৃতীয় ঢেউ নিয়ে। একাধিক রিপোর্টের আশঙ্কা অক্টোবর নাগাদ গোটা দেশজুড়ে যা আছড়ে পড়তে পারে। এই অবস্থায় দ্রুতগতিতে ভ্যাকসিনেশনই একমাত্র গতবারের মতো মৃত্যুমিছিলের ভয়াবহ অভিজ্ঞতা থেকে রক্ষা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে যেমন ভ্যাকসিনের আকাল কাটিয়ে ক্রমশ গতি পেয়েছে সেই প্রক্রিয়া, তেমনই আরও একটি ভ্যাকসিনকে ব্যবহারিক প্রয়োগের ছাড়পত্র দেওয়ার স্বস্তির নিঃশ্বাস সব মহলে। বিশেষ করে যেখানে তৃতীয় ঢেউয়ে বাড়তি আশঙ্কা শিশুদের ঘিরে, সেখানে শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চলা জাইকোভ-ডি ছাড়পত্র পাওয়ায় বাড়তি স্বস্তি চিকিৎসক মহলে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget