এক্সপ্লোর

Teachers Day: বয়স কোনও বাধা নয়, ক্রাচে ভর করে আজও ক্লাসে পড়িয়ে চলেছেন নবতিপর শিক্ষিকা

Teachers Day 2023: অধ্যাপিকার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা দেখে শিক্ষার্থীরা মুগ্ধ। তাই কোনওভাবেই চিলুকুরি সানথাম্মার ক্লাস মিস করতে চান না।

কলকাতা: মনের ইচ্ছেটাই সব। সেখানে যে বয়স কোনও বাধা হতে পারে না, তা দেখিয়ে দিলেন এক নবতিপর শিক্ষিকা। সুদীর্ঘ সময় কর্মক্ষেত্রে কাটিয়ে বেশিরভাগ মানুষ চাকরি থেকে অবসর নেওয়ার জন্য অপেক্ষা করেন নিজের মত করে বাকি দিন যাপন করার। সেই অবসর যাপনে কাজ কম, উপভোগ যেন বেশি হয়, পরিকল্পনা থাকে এমনটাই। কিন্তু ৯৩ বছর বয়সী প্রফেসর চিলুকুরি সানথাম্মা মানুষের এই ভাবনাকে ভুল প্রমাণ করেছেন। 

নব্বই পেরনো শিক্ষিকার (Teachers Day) কাছে বয়স একটি শব্দ মাত্র এবং অবসর একটি বিদেশি ধারণাসম। প্রফেসর চিলুকুরি সানথাম্মা শিক্ষকতার প্রতি নিজের আবেগ পূরণ করতে এমন কিছু করেন, যা শুনে অবাক হতে হয়। ৯৩ বছর বয়সি সানথাম্মা ক্রাচের সাহায্যে হাঁটেন। তা সত্ত্বেও, তিনি ছাত্র-ছাত্রীদের পড়াতে প্রতিদিন বিশাখাপত্তনম থেকে ভিজিয়ানগরম পর্যন্ত ১২০ কিলোমিটার আসেন। তিনি অন্ধ্রপ্রদেশের সেঞ্চুরিয়ন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপিকা। গত ৬ দশক ধরে তিনি এখানে অধ্যাপনা করছেন। এর পাশাপাশি সানথাম্মা বিশ্বের অন্যতম প্রবীণ অধ্যাপক। (Teachers Day Special) 

শিক্ষাদান অনেকের কাছে আবেগ। তাদের উদ্দেশ্য ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। নিজেদের জ্ঞানের আলো তাদের মধ্যে প্রস্ফুটিত করে ছাত্রছাত্রীদের ভবিষ্যতকে উজ্জ্বল করে তোলা। আর এই কাজে ব্রতী মানুষজনের কাছে অবসর নামক শব্দটার কোনো দামই নেই। তেমনই একজনের সাথে আপনাদের পরিচয় করাতে চলেছি যার নাম অধ্যাপক চিলুকুড়ি সান্তম্মা। (education) 

আরও পড়ুন, 'চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে কিছু করে যাব', এজলাসেই মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

অধ্যাপিকার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা দেখে শিক্ষার্থীরা মুগ্ধ। তাই কোনওভাবেই চিলুকুরি সানথাম্মার ক্লাস মিস করতে চান না। সমস্ত ছাত্র-ছাত্রীরা অধীর আগ্রহে তাঁর ক্লাসের জন্য অপেক্ষা করে। প্রফেসর সানথাম্মা কখনওই নিজের ক্লাসে দেরী করে আসেননি। শিক্ষার্থীরা অধ্যাপিকার শৃঙ্খলা, নিষ্ঠা এবং প্রতিশ্রুতিতে বিশ্বাসী। অধ্যাপক সানথাম্মার জ্ঞান ভান্ডার দেখে শিক্ষার্থীরা তাঁকে 'এনসাইক্লোপিডিয়া' বলে ডাকেন।

এক সংবাদমধ্যমে সাক্ষাৎকারে তিনি জানান যে, বয়স তার কাছে কেবলই একটা সংখ্যা। তিনি বলেন, “আমার মা ভাঞ্জকসাম্মা ১০৪ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। আমাদের সবার স্বাস্থ্য নির্ভর করে মনের উপর। স্বাস্থ্যই সবচেয়ে বড় সম্পদ। আমি নিজেকে অ্যালবার্ট আইনস্টাইনের সঙ্গে তুলনা করতে পারি না তবে আমি বিশ্বাস করি আমি এখানে একটি উদ্দেশ্য নিয়ে এসেছি, যা হল জীবনের শেষ অবধি আমি যা শিখেছি তা শিখিয়ে যাবো।”

 

 

সেরা শিরোনাম

Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget