এক্সপ্লোর

Bengaluru News: বাস চালাতে চালাতেই হৃদরোগে মৃত্যু চালকের, কন্ডাক্টরের তৎপরতায় প্রাণ বাঁচল যাত্রীদের

Viral Video: ভিডিয়ো ফুটেজে দেখা যায় রাস্তা দিয়ে সেই সময় আরও একটি বিএমটিসির বাস যাচ্ছিল, সেই বাসকে অল্প ধাক্কাও মারে এই বাস। চালক ততক্ষণে অচৈতন্য হয়ে পড়েছেন। বাস সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন।

Viral Video: ভয়ঙ্কর ভিডিয়ো, দেখলে গা শিউরে ওঠে ভয়ে। বাস চালাতে চালাতেই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় চালকের। চলন্ত বাস থামাতে ছুটে আসেন কন্ডাক্টর। বেঁচে যায় যাত্রীদের প্রাণ। জানা যায় সেই চালকের বয়স মাত্র ৩৯ বছর। এমনই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে (Bengaluru News)। বাসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সেই ফুটেজ (Viral Video)। সেই চালকের নাম কিরণ, বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের এক বাসচালক তিনি। সোমবার যশবন্তপুরের কাছে বাসের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে যায়, হৃদরোগে মারা যান কিরণ। নেলামঙ্গলা থেকে যশবন্তপুরের দিকে বাস চালিয়ে আসছিলেন তিনি। সেই সময় পথেই হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন তিনি এবং তৎক্ষণাৎ জ্ঞান হারান কিরণ।

ভিডিয়ো ফুটেজে দেখা যায় রাস্তা দিয়ে সেই সময় আরও একটি বিএমটিসির বাস যাচ্ছিল, সেই বাসকে অল্প ধাক্কাও মারে এই বাস। চালক ততক্ষণে অচৈতন্য হয়ে পড়েছেন। বাস সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন। আর সেই অবস্থাই সামাল দেন এক তৎপর বাস কন্ডাক্টর। তিনি ছুটে এসে বাস থামিয়ে দেন। একটা বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান সকলেই। বাস থামিয়ে সঙ্গে সঙ্গে কিরণকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে সেই বাসের কন্ডাক্টরের ভূয়সী প্রশংসা করা হয়েছে যার প্রত্যুৎপন্নমতিত্বের কারণে যাত্রীদের প্রাণ বেঁচে যায়।

গত বছর সেপ্টেম্বর মাসে একটি স্বাস্থ্য সমীক্ষা প্রকাশ পায় যেখানে দেখা যায় ৭৬৩৫ জন বিএমটিসি কর্মীদের মধ্যে ৪০ শতাংশ কর্মীর বয়সই ৪৫ থেকে ৬০ বছরের মধ্যে এবং তাদের সকলেরই কার্ডিওভাসকুলার রোগ রয়েছে। রাজ্য সরকারের জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার সায়েন্সের অধীনে পরিচালিত হয়েছিল এই সমীক্ষা। শুধু তাই নয়, এই সমীক্ষায় দেখা গিয়েছে বিএমটিসির মোট কর্মীসংখ্যার ৫.৫ শতাংশের হৃদরোগের পাশাপাশি ডায়াবিটিস, হাইপারটেনশন, ওবেসিটির সমস্যা রয়েছে। আগামী দিনে আরও ২৫০০ কর্মীর স্বাস্থ্যপরীক্ষার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

জয়দেব ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার সায়েন্সের ডিরেক্টর ড. সি এন মঞ্জুনাথ জানিয়েছেন এই কর্মীদের কাজের ধরনের কারণে সবসময়ই প্রচণ্ড স্ট্রেসের মধ্যে থাকতে হয়। শরীরচর্চা করার সময় থাকে না, নিয়মিত গাড়ি চালানোর কারণে খাওয়া-দাওয়াতেও হয় অনিয়ম। তার সঙ্গে নাইট ডিউটিও করতে হয় অনেককে। অতিরিক্ত কাজের চাপ একটি নিয়মিত ঘটনা তাদের জীবনে।

আর এই সাম্প্রতিক ঘটনায় বিএমটিসির কর্মীদের স্বাস্থ্য নিয়ে সচেতনতা ও সতর্কতা বাড়ছে রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক দফতরে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজনীয়তা বোঝানো হচ্ছে এই সংস্থার কর্মীদের।

আরও পড়ুন: US Election: আমেরিকার প্রেসিডেন্ট কে হচ্ছেন কমলা না ট্রাম্প? ভাইরাল জলহস্তীর ভবিষ্যদ্বাণী!

সেরা শিরোনাম

Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget