এক্সপ্লোর

Ganja Cultivation: ব্যালকনি জুড়ে সাধের বাগান, ফেসবুকে দিতেই হাজতে দম্পতি, ধরিয়ে দিলেন ফলোয়ারই

Bengaluru Couple Arrested: ধৃত ওই দম্পতি আসলে সিকিমের নামচির বাসিন্দা ৩৭ বছর বয়সি সাগর গুরুং এবং ৩৮ বছর বয়সি ঊর্মিলা কুমারী।

বেঙ্গালুরু: অনেক সাধ করে ব্যালকনিতে বাগান করেছিলেন। কিন্তু সেই বগানারে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বিপাকে পড়লেন দম্পতি। সোজা পুলিশ এসে তুলে নিয়ে গেল দু'জনকে। সোশ্যাল মিডিয়ায় বাগানের ভিডিও দেখে পুলিশে খবর দেন এক অনুগামীই। বাগানে ওই দম্পতি গাঁজা চাষ করেছেন বলে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতেই দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। (Ganja Cultivation)

ধৃত ওই দম্পতি আসলে সিকিমের নামচির বাসিন্দা ৩৭ বছর বয়সি সাগর গুরুং এবং ৩৮ বছর বয়সি ঊর্মিলা কুমারী। এই মুহূর্তে বেঙ্গালুরু নিবাসী তাঁরা। গত দু'বছর ধরে সদাশিবনগরের MSR নগরে রয়েছেন। সেখানে একটি রেস্তরাঁ চালান ঊর্মিলা।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় হয়ে ওঠেন তিনি। নিয়মিত ছবি, ভিডিও পোস্ট করতে শুরু করেন। (Bengaluru Couple Arrested)

সেই মতোই কিছু দিন আগে ব্যালকনিতে যে বাগান করেছেন, তার ভিডিও ফেসবুকে পোস্ট করেন ঊর্মিলা। নিজের পরিশ্রম এবং তার সুফল সকলের  সামনে তুলে ধরতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই ভিডিও ঘিরেই এখন তাঁদের বিরুদ্ধে অপরাধমূলক তদন্ত শুরু হয়েছে। কারণ ঊর্মিলা যে ভিডিও পোস্ট করেন, তাতে একটি গাছকে গাঁজা গাছ বলে চিহ্নিত করেন তাঁরই এক ফলোয়ার। সেই মতো পুলিশে খবর দেন তিনি। অভিযোগ পেয়ে ৫ নভেম্বর ওই দম্পতির বাড়িতে হাজির হয় পুলিশ। 

জানা গিয়েছে, ঢুকতে গেলে পুলিশকে বাধা দেন ওই দম্পতি। শেষ পর্যন্ত ভিতরে ঢুকতে সফল হলেও, পুলিশ দেখে, ব্যালকনিতে বসানো দু'টি টব খালি। তাড়াহুড়ো করে যে গাছ তুলে ফেলে হয়েছে, তার জানান দিচ্ছিল চারিদিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক আত্মীয় ওই দম্পতিকে সতর্ক করে দেন। তাতেই তড়িঘড়ি টব থেকে গাছ তুলে ডাস্টবিনে ফেলে দেন তাঁরা। কিন্তু তাড়াহুড়োতে টব ও তার আশেপাশে পড়ে থাকা গাঁজা গাছের পাতা সাফ করা হয়নি। 

সেই সূত্র ধরেই ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করে নেন ওই দম্পতি। ডাস্টবিনে ফেলে দেওয়া গাঁজা গাছের হদিশও দেন। মোট ৫৪ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। দম্পতির মোবাইল ফোন দু'টি বাজেয়াপ্ত করা হয়েছে। নার্কটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস আইনে গ্রেফতার করা হয়েছে ওই দম্পতিকে।

না জেনে ওই দম্পতি গাঁজা গাছ চাষ করেছিলেন বলে যদিও মানতে নারাজ পুলিশ। পুলিশের দাবি, ওই দম্পতি বড় চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারেন। বিক্রির জন্যই তাঁরা গাঁজা গাছ চাষ করেছিলেন সম্ভবত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভারতে গাঁজা একেবারে নিষিদ্ধ। গাঁজা চাষ করলে, কারও কাছ থেকে গাঁজা পাওয়া গেলে, তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়। 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget