এক্সপ্লোর

Blinkit Order: আনাজ কিনলে ধনেপাতা free! মায়ের কথা মানল Blinkit!

Viral Story: এক গ্রাহকের মা একটি পরামর্শ দিয়েছিলেন। তাঁর ছেলে সোশ্যাল মিডিয়ায় সেটা লিখতেই তা মনে ধরে Blinkit-এর CEO-এর

কলকাতা: আনাজ কিনলে ধনেপাতা ফ্রি। এমনই চমক অনলাইন মুদি সংস্থা Blinkit-এর। সংস্থার তরফে বলা হয়েছে অ্যাপ ব্য়বহার করে নির্দিষ্ট পরিমাণ আনাজ কিনলে বিনামূল্যে পাওয়া যাবে নির্দিষ্ট পরিমাণ ধনেপাতা। Blinkit-এর CEO নিজে X হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন এই কথা। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিল সংস্থাটি? Blinkit-এর সিইও Albinder Dhindsa- নিজেই তাঁর পোস্টে জানিয়েছেন বিষয়টি। আর তারপরেই ভাইরাল এই পোস্ট।

কেন এমন সিদ্ধান্ত?
এক গ্রাহক মজার ছলে তাঁর মায়ের অভিজ্ঞতার কথা বলেছিলেন X হ্যান্ডেলে। তাঁর মা বাজারেই যান প্রতিদিনের আনাজ-সব্জি কেনার জন্য়। সেখানে বেশকিছু পরিমাণ আনাজ কিনলে অনেকসময় নাকি বিক্রেতা অল্প একটু ধনেপাতা এমনই দিয়ে দেন। অঙ্কিত সাওয়ান্ত নামে ওই ব্য়বহারকারী X হ্যান্ডেলের পোস্টে লিখছেন, 'Blinkit-এর আনাজ কিনতে গিয়ে- মা যখন দেখল ধনেপাতার জন্য টাকা দিতে হচ্ছে তখন মায়ের যেন ছোটখাট হার্ট অ্যাটাক হয়ে গিয়েছিল।' তারপরে অঙ্কিতকে তাঁর মা পইপই করে বুঝিয়ে দিয়েছিলেন Blinkit-এর কী করা উচিত? অঙ্কিত তাঁর পোস্টে Blinkit-সিইও-কে ট্যাগ করে লিখেছিলেন, 'মা বলেছে নির্দিষ্ট পরিমাণ আনাজ কিনলে তোমাদের এক বান্ডিল ফ্রি-তে দেওয়া উচিত।' সেই পরামর্শ দেখেই তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন Albinder Dhindsa. জানিয়েছেন এই ব্যবস্থা তাঁরা আনবেন। তার ঠিক চার ঘণ্টা পরেই একটি ফলো আপ পোস্টে তিনি জানান এই সুবিধা চালু হয়ে গিয়েছে। সেই সুবিধা চালু করে X হ্যান্ডেলে পোস্ট করেন। তাঁর সঙ্গে বিনামূল্যে যে ধনেপাতার পাওয়ার সুযোগ রয়েছে তার স্ক্রিনশটও জুড়ে দিয়েছেন। তার সঙ্গে লিখেছেন, 'সবাই অঙ্কিতের মাকে ধন্য়বাদ জানাবেন'।       

 

এই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্ম  X-এ। বহু নেটিজেন এই বিষয়টির  সুখ্যাতি করেছেন। কেউ আবার মস্করা করে লিখেছেন, সংস্থার এই পদক্ষেপ শেয়ার বাজারেও পড়বে- বাড়বে Blinkit-এর মূল সংস্থায় জোম্যাটোর শেয়ারের দর। গ্রাহকদের পরামর্শ মেনে পদক্ষেপ করার জন্য বহু নেটিজেন প্রশংসা করেছেন ওই সংস্থার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: এবিপি আনন্দে সম্প্রচারিত খবর বিকৃত করে প্রচার! কী সেই ভুয়ো পোস্ট?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget