এক্সপ্লোর

Viral News: রেলমন্ত্রীর উদ্দেশে ন্যাপকিনেই চিঠি ! এল উত্তরও

Business Proposal to Ashwini Vaishnaw: প্রপোজ করেছিলেন কলকাতার এক ব্যবসায়ী। তাতে সাড়া দিলেন রেলমন্ত্রী।

কলকাতা: প্রপোজ ডে মানে অনেকের কাছেই যুগলের একে অপরকে প্রপোজ করা। কিন্তু এর বাইরেও প্রপোজ হয়। কারণ প্রপোজ মানেই তো প্রস্তাব দেওয়া। তেমনই প্রস্তাব দিয়েছিলেন এক ব্যবসায়ী। ফ্লাইটে বসে একটি ন্যাপকিনে লিখে তিনি এই প্রস্তাব দেন। প্রস্তাব দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে (Ashwini Vaishnaw)। প্রপোজালে উল্লিখিত ছিল একটি বিজনেস আইডিয়ার। আর সেই প্রস্তাব পড়েই পছন্দ হয়ে যায় রেলমন্ত্রীর। 

সংবাদমাধ্যম সূত্রের খবর, এই ঘটনার পরই অক্ষয় সাতনলিওয়ালা (Akshay Satnaliwala) নামের ওই ব্যবসায়ীকে ডেকে পাঠানো হয় পূর্বরেলের হেডকোয়ার্টার থেকে। সেখানে কর্তাদের সঙ্গে মিটিং করেন অক্ষয়। প্রসঙ্গত, অক্ষয় কঠিন বর্জ্য পুনর্নবীকরণ (সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট)-এর ব্যবসা করেন। এর জন্য তাঁকে এক জায়গা থেকে আরেক জায়গায় বর্জ্য পাঠাতে হয়। এই পরিবহনের জন্য সড়কপথ ব্যবহার করতে হয় তাঁকে। কিন্তু তাতে খরচ বেশ অনেকটাই। আর তাই খরচ কমাতেই রেল পরিবহনের কথা তাঁর মাথায় আসে। সেই অনুযায়ী নিজের প্রস্তাব দিয়েছিলেন অক্ষয়।

 

(ছবি সৌজন্য - পিটিআই)
(ছবি সৌজন্য - পিটিআই)

দিল্লি কলকাতা ফ্লাইটে ছিলেন অক্ষয়

অক্ষয় কলকাতার ব্যবসায়ী। কলকাতা ও দেশের বিভিন্ন অংশ থেকে তিনি কঠিন বর্জ্য ছত্তিশগড়ের রায়পুর ও ওড়িশার রাজগঞ্জপুরসহ বিভিন্ন ক্লাস্টার এলাকায় পাঠান। সেটা সড়কপথেই করতে হয়। যাতে খরচ বেশি। এই খরচ কমাতেই রেলের সাহায্য নেওয়ার কথা মাথায় আসে তাঁর। গত ২ ফেব্রুয়ারি অক্ষয় দিল্লি কলকাতার ফ্লাইটে করে গন্তব্যে যাচ্ছিলেন। সেই একই ফ্লাইটে ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই সময় হাতের কাছে ন্যাপকিন ছাড়া আর কিছুই ছিল না। ওই ন্যাপকিনেই অক্ষয় লেখেন, ‘স্যর, আপনি যদি অনুমতি দেন, আমি একটি প্রস্তাব দিতে চাই। এই প্রস্তাবে ভারতীয় রেলওয়ে প্রধানমন্ত্রীর স্বচ্ছ ভারত অভিযানের অংশ হতে পারে। বিকল্প জ্বালানি ও কাঁচামালের সরবরাহ করেই তা সম্ভব হতে পারে।’ মাঝরাতের ওই ফ্লাইটে তাঁর ন্যাপকিন পৌঁছে যায় অশ্বিনী বৈষ্ণবের কাছে। এর পরই ডাক আসে।

পূর্বরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিবৃতিতে বলেন, ভারতের বিভিন্ন অংশের কঠিন বর্জ্যকে ছত্তিশগড়ের রায়পুর, ওড়িশার রাজগঞ্জপুরসহ বিভিন্ন ক্লাস্টার এলাকায় পাঠানোর প্রস্তাব এসেছে। রেলওয়ের মাধ্যমে এই কাজ করার প্রস্তাব দিয়েছে অক্ষয়। রেলপথে খরচ কম বলেই এই প্রস্তাব নিয়ে এসেছেন অক্ষয়।

আরও পড়ুন - Selfie Tips: সেলফি তুলতে দিতে হয় টাকা! পর্যটকদের থেকে অর্থ উপার্জনেই ধনী এই গ্রাম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget