এক্সপ্লোর

Singles' Day: নিজের প্রতি ভালবাসা ব্যক্ত করার দিন, নয়ের দশক থেকে চিনে ‘একাকী দিবস’ পালন চলছে

Singles' Day in China: পশ্চিমি দেশ থেকে ভ্যালেন্টাইন্স ডে-র আমদানি হলে, একসময় বিষাদে ডুবে যান একাকী মানুষজন। তাই যুগলদের চ্যালেঞ্জ করেই একরকম ভাবে ‘সিঙ্গলস ডে’-র সূচনা ঘটে চিনে।

নয়াদিল্লি: যুগলদের প্রেমযাপনের জন্য রয়েছে ভ্যালেন্টাইন্স ডে। তাই বলে বঞ্চিত নন সঙ্গীহীনরাও। অন্তত পড়শি দেশ চিনে তো নয়ই। সেখানে একাকী তরুণ-তরুণীদের জন্য রয়েছে ‘সিঙ্গলস ডে’। প্রতি বছর ১১ নভেম্বর এই ‘একাকী দিবস’ পালিত হয়। তাই দীপাবলির আলোয় যখন উদ্ভাসিত ভারত, শনিবার পড়শি দেশে পালিত হল ‘একাকী দিবস’। (Singles' Day)

পশ্চিমি দেশ থেকে ভ্যালেন্টাইন্স ডে-র আমদানি হলে, একসময় বিষাদে ডুবে যান একাকী মানুষজন। তাই যুগলদের চ্যালেঞ্জ করেই একরকম ভাবে ‘সিঙ্গলস ডে’-র সূচনা ঘটে চিনে। বর্তমানে এই দিনটি সেখানে কার্যত উৎসবে পরিণত হয়েছে। প্রতিবছর এই সময় চিনে অনলাইন বিক্রিবাটা হাজার গুণ বেড়ে যায়। নিজেদের খুশি করতে দেদার কেনাকাটা করেন সেখানকার একাকী মানুষজন। (Singles' Day in China)

১৯৯৩ সালে চিনের নানজিং ইউনিভার্সিটিতে একাকী দিবসের সূচনা ঘটে। গোড়ার দিকে এই দিনটিকে ‘ব্যাচেলর্স ডে’ বলা হতো। কারণ সেই সময় শুধুমাত্র পুরুষদের মধ্যেই এই দিনটি জনপ্রিয় ছিল। পরে একাকী মহিলারাও যোগদান করতে শুরু করেন। এই দিনটিতে নিজেই নিজেকে উপহার দিতেন একাকী মানুষজন, নিজেদের মধ্যে পৃথক সমাবেশও করতেন, পার্টি হতো। বর্তমানে সেই রীতির বিস্তার ঘটেছে দেশের সর্বত্র।

আরও পড়ুন: Viral News: এই ছবিতে কোন বিষয়টি আগে চোখে পড়ছে? উত্তরই বলে দেবে আপনি কেমন মানুষ!

চিনের অর্থনীতিতেও বিরাট ভূমিকা রয়েছে এই একাকী দিবসের। ২০২২ সালের একাকী দিবসে দেশের মানুষজন ১৫ হাজার ৮০০ কোটি ডলারের কেনাকাটা করেন। উৎসবের মরশুমে একদিনে এত টাকার কেনাকাটার নজির বিরল। শুধুমাত্র একাকী দিবসের কথা মাথায় রেখেই জ্যাক মা-র সংস্থা ‘আলিবাবা’ প্রতি বছর এই দিনে ‘ডাবল ১১’ সেল চালু করে, তার আওতায় প্রচুর ডিসকাউন্ট পাওয়া যায়।

যদিও নোভেল করোনাভাইরাসের জেরে উদ্ভুত অতিমারি পরিস্থিতির পর থেকে এই রীতিতে সামান্য পরিবর্তন এসেছে। ইচ্ছে মতো পছন্দের জিনিস কেনার পরিবর্তে নিত্য প্রয়োজনের জিনিস কেনার দিকে ঝুঁকেছেন চিনা নাগরিকরা। তবে তাতেও বিপুল বিক্রিবাটা হয় এই দিনে। পাশাপাশি হু হু করে বিকোয় প্রসাধনী সামগ্রীও। তাই বিদেশি সংস্থাগুলিও এই দিনটিতে বাজার দখলে মরিয়া চেষ্টা চালায়। বাকি সংস্থার তুলনায় নাইকি এগিয়ে থাকে দৌড়ে। পাশাপাশি প্রসাধনী সংস্থা লোরিয়াল প্যারিসেরও বিক্রিবাটা ভাল হয়। গতবছর অ্যাপল-এর পণ্যও ভাল বিকিয়েছিল। গত বছর এক মিনিটে অ্যাপল-এর ১০০ কোটি ইউয়ান মূল্যের পণ্য বিক্রি হয়েছিল এই দিনটিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget