এক্সপ্লোর

Bride Death: মর্মান্তিক! বিয়ের মণ্ডপে নাচে মগ্ন কনে হঠাৎই ঢলে পড়লেন মৃত্যুর কোলে

Nainital Incident: ২৮ বছর বয়সী শ্রেয়া জৈন আসলে দিল্লির বাসিন্দা। 'ডেস্টিনেশন ওয়েডিং' করছিলেন, ব্যবস্থা মতো পরিবার ও বন্ধুদের নিয়ে পৌঁছেছিলেন নাকুচিয়াতালের বিলাসবহুল রিসর্টে। সেখানেই এই দুর্ঘটনা ঘটে।

নয়াদিল্লি: বিয়ের মণ্ডপ (Indian Wedding)। প্রিয় মানুষের সঙ্গে নতুন জীবন শুরুর প্রথম পদক্ষেপ। কিন্তু হঠাৎই ছন্দপতন। জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই সব শেষ। বিয়ের আগে মেহন্দির অনুষ্ঠানে প্রাণখুলে নাচে মগ্ন ছিলেন কনে (bride), হঠাৎই ঘনিয়ে এল মৃত্যু (Bride Death)। এমনই এক দুঃখজনক ঘটনার সাক্ষী থাকল নৈনিতাল (Nainital)। 

নিজের বিয়েতেই মৃত্যু কনের, নৈনিতালে দুঃখজনক ঘটনা

মেহন্দির অনুষ্ঠানে নাচ করছিলেন, খুশির দিন। কিন্তু সেখানেই হঠাৎ লুটিয়ে পড়েন। গত শনিবার নৈনিতালের এক বিয়ের অনুষ্ঠানের ঘটনা। হবু বধূকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলেও ততক্ষণে সব শেষ। মৃত্যুর কোলে ততক্ষণে ঢলে পড়েছেন তিনি। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে বিবাহ আসরে। 

২৮ বছর বয়সী শ্রেয়া জৈন আসলে দিল্লির বাসিন্দা। 'ডেস্টিনেশন ওয়েডিং' করছিলেন, ব্যবস্থা মতো পরিবার ও বন্ধুদের নিয়ে পৌঁছেছিলেন নাকুচিয়াতালের বিলাসবহুল রিসর্টে। বর ও তাঁর পরিবার, লখনউয়ের বাসিন্দা। মৃতার বাবা, ডা. সঞ্জয় জৈন পেশায় শিশুরোগ বিশেষজ্ঞ। দিল্লির দ্বারকায় তাঁর 'শ্রেয়া স্পেশালিস্ট পলিক্লিনিক' রয়েছে। 

বিয়ের আগেই মর্মান্তিক ঘটনায় মৃত্যু মেয়ের। শোকাহত বাবা 'টাইমস অফ ইন্ডিয়া'কে বলেন, 'আমার মেয়ে বিটেক ও এমবিএ পড়াশোনা শেষ করেছিল এবং বিয়ে নিয়ে প্রচণ্ড আনন্দে ছিল। লখনউয়ের এক আইটি সংস্থায় চাকরি করেন বর।'                                                                         

আরও পড়ুন: Mysterious Monolith in Las Vegas: মাঝে বিরতি কিছুদিন, ফিরে এল রহস্যজনক Monolith, এবার মরুভূমির বুকে

ভীমতালের এসএইচও ইনস্পেক্টর জগদীপ নেগি (Bhimtal SHO Inspector Jagdeep Negi) বলেন, 'রবিবার বিয়ে হওয়ার কথা ছিল, এবং শনিবার সন্ধ্যায় মেহন্দির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে নাচ করতে করতে লুটিয়ে পড়েন কনে। ভীমতাল কমিউনিটি হেলথ সেন্টারের চিকিৎসকেরা নিশ্চিত করেছেন যে তাঁর সম্ভবত কার্ডিওপালমোনারি জটিলতা ছিল।' তিনি এও জানান যে জৈন পরিবার এর থেকে বেশি আইনি পথে হাঁটতে চাননি এবং দিল্লিতেই তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget