এক্সপ্লোর

Viral Video: অসুস্থ মালিকের সঙ্গে বিচ্ছেদে আপত্তি, অ্যাম্বুল্যান্সের পিছু পিছু ছুটল সারমেয়, তার পর...

Dog Follows Owner to Hospital: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

নয়াদিল্লি: অবলা প্রাণী। তাই মুখ ফোটে না। কিন্তু অনুভূতি নিয়ে সন্দেহ নেই। সারমেয় পুষেছেন যাঁরা, তাঁরা একথা বিলক্ষণ জানেন। পোষ্যের সঙ্গে মানুষের এই সম্পর্কের গভীরতা ঠিক কতটা, আবারও প্রমাণ মিলল তার। অসুস্থ গৃহস্থের থেকে বিচ্ছেদ মেনে নিতে না পেরে, অ্যাম্বুল্যান্সের পিছু পিছু ছুটল এক পোষ্য। শেষ পর্যন্ত তাকে অ্যাম্বুল্যান্সে জায়গা দিতেই হল। (Viral Video)

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সাইরেন বাজিয়ে দ্রুত ছুটে চলেছে একটি অ্যাম্বুল্যান্স। আর তার পিছু পিছু মরিয়া হয়ে ছুটে চলেছে এক পোষ্য। একটা সময় পর অ্যাম্বুল্যান্সটি থেমে যায়। নেমে আসেন এক কর্মী। দরজা খুলে পোষ্যটিকে অ্যাম্বুল্যান্সে উঠতে দেন। এর পর ফের চলতে শুরু করে অ্যাম্বুল্যান্সটি। (Dog Follows Owner to Hospital)

জানা গিয়েছে, গৃহস্থ অসুস্থ হওয়ায়, অ্যাম্বুল্যান্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তাঁকে। কিন্তু মালিকের সঙ্গে বিচ্ছেদ মানতে পারেনি পোষ্যটি। ফলে দ্রুত গতিতে ছুটে চলা অ্যাম্বুল্যান্সটিকে অনুসরণ করতে শুরু করে সে। করুণ সুরে আর্তিও জানাতে শোনা যায়। এমতাবস্থায় গাড়ি থামাতে বাধ্য হন অ্যাম্বুল্যান্স কর্মীরা। সারমেয়টিকে উঠতে দেওয়া হয়। এক মোটর সাইকেল আরোহী গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করেন।

ভিডিওটি হু হু করে ছড়িয়ে পড়েছে। লক্ষ লক্ষ মানুষ সেটি শেয়ার করেছেন। পোষ্য এবং মানুষের মধ্যে এমন টান দেখে আবেগপ্রবণও হয়ে পড়েন অনেকে। সারমেয়টিকে অ্যাম্বুল্যান্সে উঠতে দেওয়ার সিদ্ধান্তেরও প্রশংসা করেছেন তাঁরা। মানুষের চেয়ে পোষ্য অনেক বেশি বিশ্বস্ত বলেও মন্তব্য করেন কেউ কেউ। স্বল্পদৈর্ঘ্যের ওই ভিডিওটি দেখে মন ভাল হয়ে গিয়েছে বলেও জানান অনেকে। 

প্রাণীজগতে মানুষ এবং পোষ্যের সম্পর্ক নিয়ে কম গবেষণা হয়নি। বিশেষ করে পোষ্য সারমেয় এবং মালিকের সম্পর্কে যে বিশেষ অনুভূতি জড়িয়ে থাকে, তার প্রমাণ মিলেছে বার বার। বিজ্ঞানীদের মতে, সারমেয়রা অত্যন্ত সংবেদনশীল হয়। বিশেষ করে মালিকের প্রতি গভীর টান অনুভব করে তারা। মানুষের সঙ্গে থাকতে থাকতে সারমেয়দের আচার-আচরণে যে পরিবর্তন আসে, তার জন্য বিবর্তনকে কৃতিত্ব দিয়েছেন বিজ্ঞানীরা।

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget