এক্সপ্লোর

Driver booked in MP: বুলডোজারে চেপে বিয়ের আসরে বর, চালকের বিরুদ্ধে মামলা

GROOM ON BULLDOZER: বুলডোজারে চেপে বিয়ে করতে এলেন বর। অভিনব ইচ্ছার খেসারত বুলডোজার চালককে। মধ্যপ্রদেশের বেতুল জেলার ঘটনায় চালকের বিরুদ্ধে দায়ের মামলা। সঙ্গে ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ।

ভোপাল: দশটা নয়, পাঁচটা নয়। একটা মাত্র বিয়ে বলে কথা। সাধ মিটিয়ে  আনন্দ করতে চেয়েছিলেন মধ্যপ্রদেশের (madhya pradesh) সিভিল ইঞ্জিনিয়ার। সব ইচ্ছা পূরণ করে নিতে চেয়েছিলেন। তা বলে বুলডোজারে (bulldozer) চেপে বিয়ে? এ কেমনতর ইচ্ছা? 
ভাবছেন গল্পকথা? মোটেও না। ঘোড়া বা গাড়ি নয়। আস্ত একটা জেসিবি মেশিনে (jcb machine) চেপে বিয়ে (marriage) করতে এসেছিলেন মধ্য়প্রদেশের বেতুল জেলার ঝাল্লার গ্রামের বাসিন্দা অঙ্কুশ। বরযাত্রী (wedding procession) হিসেবে বুলডোজারে (bulldozer) চেপে আসেন পাত্রের দুই মহিলা আত্মীয়ও। তাঁদের কীর্তিকলাপের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়।

'অভিনব' ইচ্ছার খেসারত:
কিন্তু অভিনব ইচ্ছাপূরণ করতে গিয়ে যে এভাবে বুলডোজার চালককে বিপদে পড়তে হবে কে জানত? আসলে ভাইরাল ভিডিওটি নিয়ে মধ্যপ্রদেশের পুলিশ সুপার সিমলা প্রসাদের কাছে খবর পৌঁছয় জেট প্লেনের গতিতে। ব্যস! এর পরই বুলডোজার চালক রবি বরসকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন এসপি। সঙ্গে মোটর ভেহিকেলস অ্যাক্ট ভাঙার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানার নির্দেশ। জেসিবি মেশিন শুধুমাত্র বাণিজ্যিক কাজে ব্যবহার করার কথা। তাতে আমজনতার যাতায়াত নিষিদ্ধ। তবে সাধারণ মানুষ পরিবহণের জন্য বুলডোজার ব্যবহার করছেন এটাও সচরাচর দেখা যায় না। তা হলে একজন সিভিল ইঞ্জিনিয়ার হঠাৎ এমন কেন করলেন?

হঠাৎ বুলডোজার কেন:
বরবাবাজি অবশ্য কোনও যুক্তি মানতে নারাজ। বিয়ে তো একবারই করছেন। তাই আশ মিটিয়ে সব সাধ পূরণ করে নিতে চেয়েছিলেন। আর গাড়ি বা ঘোড়া ছেড়ে কেন হঠাৎ বুলডোজার বাছলেন সেটারও যুক্তি দিয়েছেন সিভিল ইঞ্জিনিয়ার। তাঁর বক্তব্য, পেশার সূত্রে নির্মাণকাজে যে সব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা নিয়ে দীর্ঘদিন কাজ করছেন। তাই নিজের বিয়েতেও সেই রকমই একটি যন্ত্র ব্যবহার করতে চেয়েছিলেন। অভিনব ইচ্ছা নিঃসন্দেহে! কিন্তু তার খেসারত দিতে হল বুলডোজার চালককে। 

 

আরও পড়ুন: প্রবল বন্যায় ডুবছে অসমের গ্রামের পর গ্রাম, মৃতের সংখ্যা ১০০ পার

সেরা শিরোনাম

Viral Video: 'বাইক থামাতে বলেছিল' না থামাতেই ধাক্কা, মহিলা Biker-কে সজোরে ধাক্কা গাড়ির, Viral Video নিয়ে তোলপাড়
'বাইক থামাতে বলেছিল' না থামাতেই ধাক্কা, মহিলা Biker-কে সজোরে ধাক্কা গাড়ির, Viral Video নিয়ে তোলপাড়
Gujarat Alchhol Seized: ‘ড্রাই স্টেট’ গুজরাতে অ্যাম্বুল্যান্সে মদপাচার, দরজা খুলে হতবাক পুলিশ
‘ড্রাই স্টেট’ গুজরাতে অ্যাম্বুল্যান্সে মদপাচার, দরজা খুলে হতবাক পুলিশ
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল

ভিডিও

Chandranath Rath Death |
Tarapith Temple | তারাপীঠে শুরু হল মন্দিরের সংস্কার, দেবী দর্শন করবেন কীভাবে?
Chandranath Rath Death |
BJP Government in Bengal |
BJP Government in Bengal | নীল-সাদা 'জেহাদি রং', নিদান BJP নেতার! ভাইরাল হল ভিডিয়ো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
CM Suvendu Adhikari:
" অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা.."-সহ রাজ্য সরকারের এই প্রকল্পগুলি নিয়ে জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী 'প্রতিশ্রুতি' পূরণের বার্তা ?
Success Story: মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
মা-বাবা করতেন চাষ, গ্রামে শুনতেন তিরস্কার! বিনা কোচিংয়ে UPSC পাস করে IAS সুলোচনা
AI Risks: পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
পদত্যাগ করলেন আরও এক AI গবেষক, ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে পৃথিবীতে?
Gold Price: হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
হু হু করে কমছে সোনার দাম? না কি ফের বড় লাফ? আজকের রেট চার্ট দেখে নিন
Embed widget