এক্সপ্লোর

Viral News: গুগল ম্য়াপ দেখে রাস্তা চেনার প্রয়াস, গাড়ি সমেত খালে পড়ল গোটা পরিবার

Offbeat News: কেরলের (Kerala News) কোট্টায়মের পরাচলে এই ঘটনা ঘটেছে।

তিরুঅনন্তপুরম: রেললাইনে গাড়ি তুলে আটকে পড়ার ঘটনা খটেছে খাস কলকাতায়। এ বার সটান খালে গিয়ে পড়ল গাড়ি (Car Falls into Canal)। দুই ক্ষেত্রেই গুগল ম্যাপ (Google Map) দেখে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি ঘটেছে। এই ঘটনায় ব্যঙ্গ-বিদ্রূপে ছেয়ে গিয়েছে নেট দুনিয়া। সার্চ ইঞ্জিন জায়ান্টের ন্যাভিগেশন ম্যাপের দিকনির্দেশ ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন গ্রাহকদের একাংশ (Viral News)।

গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে বিপত্তি কেরলে

কেরলের (Kerala News) কোট্টায়মের পরাচলে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ গাড়িতে চেপে এরনাকুলাম থেকে কুম্ভানাডের উদ্দেশে রওনা দেয় এক পরিবার। রাস্তা চিনতে গুগল ম্যাপ দেখে এগোতে থাকে গাড়ি।  কিন্তু গাড়িসুদ্ধ খালের জলে হাবুডুবু খেতে হবে, কল্পনাও করতে পারেননি পরিবারের সদস্যরা। 

পুলিশ জানিয়েছে, গুগল ম্যাপ ধরে বেশ কিছুদূর ঠিকঠাকই এগোয় গাড়িটি। বিপত্তি বাধে তিরু ভাটুক্কল-নাট্টাকম সিমেন্ট জংশন বাইপাসে পৌঁছে। গুগল ম্যাপ যেমন দিক নির্দেশ করছিল, সেই অনুযায়ীই এগোচ্ছিল গাড়িটি। কিন্তু তা করেত গিয়ে সটান পারচল এলাকার একটি খালে গিয়ে পড়ে গাড়িটি। 

আরও পড়ুন: Public Service Commission : ছেলেকে বইমুখী করতে শুরু করেছিলেন পড়া, একসঙ্গে সরকারি চাকরির পরীক্ষায় পাস মা-ছেলে

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, বর্ষার জলে খালটি ভরে উঠেছিল। খালে পড়ার পর জলের তোড়ে গাড়িটি ভেসে যেতে শুরু করে। জলের স্রোত এতটাই তীব্র ছিল যে কিনারা থেকে প্রায় ৩০০ মিটার দূরে ভেসে যায় গাড়িটি। ভাগ্যক্রমে সেই সময় স্থানীয়দের নজরে পড়ে বিষয়টি। তাঁদের উপস্থিত বুদ্ধির জোরেই প্রাণে বেঁচে যান ওই পরিবারের সদস্যরা। 

দুর্ঘটনার সময় গাড়িতে পরিবারের চার সদস্য ছিলেন। অকস্মাৎ বিপদে আতঙ্কে গাড়ির মধ্যে সেঁধিয়ে যান তাঁরা। চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। তাতেই এলাকার মানুষ জন ছুটে আসেন। তড়িঘড়ি দড়ি জোগাড় করা হয়। সাঁতরে গিয়ে গাড়িটিতে দড়ি বেঁধে দেন কয়েক জন। তার পর কিনারায় দাঁড়িয়ে থাকা লোকজন দড়ি ধরে টান লাগান।  তাতেই অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। পরিবারের চার সদস্যকেই জীবিত অবস্থায় উদ্ধার করতে সফল হন স্থানীয়রা। 

স্থানীয়দের প্রচেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে সকলকে

কোট্টায়ম থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপ কৃষ্ণ জানিয়েছেন, বাইপাস এলাকায় পৌঁছনোর পরই রাস্তা গুলিয়ে পেলেন পরিবারের লোকজন। গুগল ম্যাপ যেদিকে দিক নির্দেশ করছিল, সেই পথই অনুসরণ করেন তাঁরা। তাতেই বিপত্তি ঘটে। তবে স্থানীয়রা ছিলেন বলেই অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে সকলকে। 

গাড়ি চালানোর সময় গুগল ম্যাপ ধরে এগনো এখন অভ্যাস হয়ে গিয়েছে সকলের। কিন্তু তাতে মাঝেমধ্যেই নানা বিপত্তি ঘটে থাকে। সম্প্রতি কলকাতাতেই গুগল ম্যাপ দেখে গাড়ি চালাতে গিয়ে রেললাইনের উপর আটকে পড়েন এক চালক। অ্যালফ্রেডো নামের এক ব্যক্তি গাড়ি সমেত ঘন ঝোপের মধ্যে আটকে পড়েন। সেই অবস্থায় বাঁ দিকে গাড়ি ঘোরানোর নির্দেশ দেয় গুগল ম্যাপ। তাতে একিট আমগাছে ধাক্কা মারে তাঁর গাড়ি। 

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget