এক্সপ্লোর

Viral News: ছিলেন রাজা, হবেন সন্ন্যাসী, ২০০ কোটির সম্পত্তি বিলিয়ে দিলেন ব্যবসায়ী

Businessman To Monk: একটা সময় রাজা ছিলেন। এবার সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্ত নিলেন গুজরাটি ব্যবসায়ী ভবেশ ভান্ডারি। কিন্তু কেন এই সিদ্ধান্ত ?

Businessman Donates Wealth To Become Monk: ছিলেন রাজা, হবেন সন্ন্যাসী। সন্ন্যাসীরাজা ? সম্প্রতি গুজরাটের এক ব্যবসায়ীর সম্পর্কে এমনটা বলাই যায়। কারণ তিনি নিজের সমস্ত ধনদৌলত দান করে দিতে চলেছেন। প্রায় ২০০ কোটির বেশি সম্পত্তি তার পরিবারের। সেই সব অর্থই তিনি ও তাঁর স্ত্রী দান করে দিলেন এবার।  দান করার পর সন্ন্যাস নিলেন দম্পতি। সম্প্রতি গুজরাটের এই দম্পতির কথাই উঠে এসেছে খবরের শিরোনামে। 

পেশায় ছিলেন ঠিকাদার

ইমারতি দ্রব্যের ব্যবসা ছিল গুজরাটের ব্যবসায়ী ভবেশ ভান্ডারি‌র। ব্যবসা করেই বিশাল ধনসম্পদের মালিক হন তিনি। পরিবারে তিনি ও তাঁর স্ত্রী ছাড়াও রয়েছে তার দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে। ছেলে ১৬ বছর ও মেয়ে ১৯ বছর বয়সি। পরিবারে আগে থেকেই সন্ন্যাস নেওয়ার ইতিহাস ছিল। ভবেশ শুধু সেই পথে পা বাড়ালেন এবার।

ছেলের দেখানো পথেই…

দুজনেই ইতিমধ্যে ত্যাগ করেছেন সংসারের মোহমায়া‌। ছেলেকে দিয়েই এই রীতির শুরুয়াৎ হয়। ২০২২ সালে ছেলের দেখানো পথেই প্রতিজ্ঞা করেছিলেন ভবেশও। সমস্ত সম্পত্তি ত্যাগ করে সন্ন্যাস নেওয়ার প্রতিজ্ঞা। সেই মতোই এবার সম্পত্তি বিলোনোর প্রক্রিয়া শেষ করলেন ভবেশ। তাঁর ও তাঁর স্ত্রীয়ের মোট ২০০ কোটি টাকার সম্পত্তি বিলিয়ে দিলেন কোটিপতি। 

কেমন হবে আগামী জীবন ?

আগামী জীবন পুরোটাই অন্য ধারায় বইবে ভবেশ ও তাঁর স্ত্রীয়ের। একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবরমাফিক, চাকচিক্যপূর্ণ মহামূল্য পোশাক ও স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছেন তাঁরা। শ্বেত পট্টবস্ত্রই এবার থেকে তাদের পরিধেয়। এই পরিধেয়তেই পায়ে হেঁটে ভারত ভ্রমণে বেরোবেন ভান্ডারি পরিবার। সঙ্গে থাকবে দুটো শ্বেতবস্ত্র। কারণ এর বেশি পোশাক সঙ্গে রাখার অনুমতি নেই সন্ন্যাস ধর্মে। অন্যদিকে একটা ঝাঁটা সঙ্গে থাকবে। এর নাম রাজহরণ। এটি সন্ন্যাসীরা যেখানে বসেন, সেই স্থান পরিস্কার করতে ব্যবহার করা হয়। 

রীতি কিন্তু পুরনো

কোটিপতি ব্যবসায়ীদের হঠাৎ করে সন্ন্যাস নেওয়া রীতিমতো চমকের। কিন্তু এই রীতি মোটেই হাল আমলের নয়। বরং জৈন ধর্মের মধ্যে আগেও এই রীতি দেখা গিয়েছে। গত বছরেও এমনই এক গুজরাটি ব্যবসায়ী দম্পতি সন্ন্যাস নিয়েছিলেন। তাঁর ১২ বছর বয়সি ছেলে সন্ন্যাস নেওয়ার পাঁচ বছর পর এই সিদ্ধান্ত নেন তারা। এবার ভান্ডারি পরিবারও হাঁটলেন সেই পথে।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Guinness World Record: টানা ১২ ঘন্টা ট্রেডমিলে ! কেন ৬৮ কিমি হাঁটলেন গিনেস রেকর্ডধারী সুমিত ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget