এক্সপ্লোর

Viral News: 'কাল' হল পোষ্য, অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর হামলায় মৃত্যু বৃদ্ধের

Kangaroo Kills: বন্যেরা কি কখনও পোষ মানে? প্রশ্ন উঠছে কারণ অস্ট্রেলিয়ার রেডমন্ডে এক ব্যক্তির মৃত্যুতে 'ঘাতক' হিসেবে কাঠগড়ায় তারই পোষা ওয়েস্টার্ন গ্রে প্রজাতির ক্যাঙ্গারু।

ক্য়ানবেরা: বন্যেরা (wild) কি কখনও পোষ (pet) মানে? বাঘ, সিংহের কথা না হয় ছেড়েই দেওয়া গেল, বন্য ক্যাঙ্গারুকেও (kangaroo) কি পোষ মানানো সম্ভব? প্রশ্ন উঠছে কারণ অস্ট্রেলিয়ার (australia) রেডমন্ডে এক ব্যক্তির মৃত্যুতে 'ঘাতক' হিসেবে কাঠগড়ায় তারই পোষা ক্যাঙ্গারু। প্রাণী-বিশেষজ্ঞদের বড় অংশের বক্তব্য, যে ওয়েস্টার্ন গ্রে (western gray kangaroo) প্রজাতির ক্যাঙ্গারুর আক্রমণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে তারা চরিত্রগত ভাবে বন্য স্বভাবের। সুতরাং এমন প্রাণীকে পোষ্য হিসেবে রাখার অর্থ কী, সেটা নিয়ে সংশয়ে অনেকেই।

কী ঘটেছিল?
'পারথ' শহর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে আধা-গ্রাম, আধা-শহর বসতি রেডমন্ড। সেখানেই থাকতেন ৭৭ বছরের বৃদ্ধ। হালে ওই বৃদ্ধকে গুরুতর জখম অবস্থায় তাঁর বাড়ি-লাগোয়া এলাকাতেই দেখতে পান এক আত্মীয়। খবর যায় পুলিশে। প্যারামেডিকদের নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে নতুন বিপত্তি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, বৃদ্ধের পোষা ক্যাঙ্গারুটি তখনও 'রক্তচক্ষু' করে সকলের দিকে তেড়ে আসছিল। জখম ব্যক্তির কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছিল না। বাধ্য হয়ে তাকে গুলি করা হয়। পুলিশের ধারণা, ওই দিন সকালেই কোনও কারণে প্রাণীটি আক্রমণ করেছিল বৃদ্ধকে। কিন্তু কেন? নির্দিষ্ট ভাবে স্পষ্ট নয়। যদিও প্রাণী-বিশেষজ্ঞরা এতে অবাক হচ্ছেন না।

'বক্সিং ক্যাঙ্গারু'...
'দেখতে নিরীহ হলেও স্বভাবে এরা বন্য', মনে করালেন 'অস্ট্রেলিয়ান রেপটাইল পার্ক'-র বিজ্ঞান বিষয়ক ম্যানেজার, হায়লে শুট। তাঁর কথায়, 'ওঁদের একটা ডাকনাম রয়েছে। বক্সিং ক্যাঙ্গারু। কারণ হল ওরা লাথি মারতে পারে। আর ওদের নখ ভীষণ ধারাল।...আসলে ওদের শরীরটাই অনেকটা বক্সিংয়ের জন্য তৈরি। কিছুক্ষেত্রে ওরা লড়াই করতেও দক্ষ।' বিশেষজ্ঞের দাবি, ওয়েস্টার্ন গ্রে প্রজাতির ক্যাঙ্গারুদের যে পুরুষ সদস্যরা রয়েছে, তারা বিশেষ করে একে অন্যের সঙ্গে প্রায়ই এভাবে বক্সিং করে। ফলে দেখতে নিরীহ এবং আদুরে হলেও আদতে এরা বন্য প্রাণী, মনে করালেন হায়লে। তাই তাদের উপযুক্ত 'মর্যাদা' দেওয়া দরকার। আপাতত রেডমন্ডের ঘটনায় হইচই অস্ট্রেলিয়ার নানা প্রান্তে।
ইতিহাস যদিও বলছে, এমন ঘটনা সেখানে প্রথম নয়। ১৯৩৬ সালে নিউ সাউথ ওয়েলসের বাসিন্দা, এক ৩৮ বছরের যুবকের উপরও প্রাণঘাতী হামলা চালিয়েছিল এক ক্যাঙ্গারু। চলতি বছরে নিউ সাউথ ওয়েলসেই একটি ৩ বছরের শিশুর উপর হামলা চালায় আপাত নিরীহ এই প্রাণী। তবে বরাতজোরে সে প্রাণে বেঁচে যায়। রেডমন্ডের বৃদ্ধের পরিণতি অবশ্য স্বস্তির হল না।

আরও পড়ুন:হাত জোড় করে পন্থের কাছে ক্ষমা চেয়ে নিলেন উর্বশী, ঝামেলা মিটল?


 

সেরা শিরোনাম

Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget