এক্সপ্লোর

Viral Video: ড্রেনে পড়ে গিয়েছে মা এবং বাচ্চা হাতি, অভিনব কায়দায় হল উদ্ধার, ভাইরাল ভিডিও

Viral: প্রথমে একটি বড় ক্রেন এনে মা হাতিটিকে গর্ত থেকে টেনে তোলা হয়েছিল। তারপর উদ্ধার করা হয় বাচ্চা হাতিটিকে।

Viral Video: বন্যপ্রাণীদের উদ্ধারকাজের বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) হামেশাই ভাইরাল (Viral Video) হয়। তবে এবার ট্যুইটারে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। যদিও প্রবাদ আছে যার শেষ ভাল তার সব ভাল। এক্ষেত্রেও তাই হয়েছে। সফলভাবেই উদ্ধার করা সম্ভব হয়েছে দু'টি বন্যপ্রাণকে। ট্যুইটারে ভাইরাল হয়েছিল এই ভিডিও। সেখানে দেখা গিয়েছে একটি ড্রেনে পড়ে গিয়েছে এক মা হাতি এবং তার এক বছরের শাবক। তাদেরকেই সফলভাবে উদ্ধার করা হয়েছে শেষ পর্যন্ত। 

জানা গিয়েছে, মা হাতিটিকে ঘুমপাড়ানি ওষুধ দেওয়া হয়েছিল। আর তার জেরেই অসাবধানে সামনের পা দিয়ে গর্তে পড়ে গিয়েছিল ওই পূর্ণবয়স্ক হাতিটি। ওই একই গর্তে পড়ে গিয়েছিল বাচ্চা হাতিটিও। প্রথমে একটি বড় ক্রেন এনে মা হাতিটিকে গর্ত থেকে টেনে তোলা হয়েছিল। কিন্তু ঘুমাপাড়ানি ওষুধের জেরে ক্লান্ত অবসন্ন হাতিটি কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছিল। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মা হাতিটিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন আশপাশের উদ্ধারকারী দলের লোকজন। কার্যত হাতির উপর উঠে সিপিআর দিতে শুরু করেন তাঁরা। মুহূর্তের মধ্যেই জ্ঞান ফিরে পায় হাতিটি। তারপর উদ্ধার করা হয় বাচ্চা হাতিটিকেও। শেষ পর্যন্ত বাচ্চা হাতিটিকে মা হাতির কাছে পাঠানো হয়েছে।

দেখে নিন সেই উদ্ধারকাজের ভাইরাল ভিডিও

 

 

এর আগে আর একটি ভিডিও ভাইরাল হয়েছিল ট্যুইটারে। সেখানে বাচ্চা হাতিকে সাবধানে রাস্তা পার হওয়ার কৌশল শিখিয়েছিল এক মা হাতি। ট্যুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছিল, মা হাতিটি খুব সন্তর্পণে পাশে নিয়ে রাস্তা পার হতে যাচ্ছে। মা হিসেবে সন্তানের সুরক্ষার জন্য সমস্ত সাবধানতা অবলম্বন করেছিল ওই পূর্ণবয়স্ক হাতিটি। জঙ্গলের মধ্যে দিয়ে গিয়েছে একটি রাস্তা। সেই রাস্তাই পার হওয়া শাবককে শেখাচ্ছিল মা হাতিটি। আজকাল হামেশাই শোনা যায়, রাস্তা পার হতে গিয়ে হয়তো কোনও যানবাহনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে। এই ঘটনা বেশি ঘটে থাকে রেললাইনে। রেললাইন পারাপার করার সময় ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যুর খবর প্রায়শই শোনা যায়। একইভাবে জঙ্গলের মধ্যে রাস্তা পার হওয়ার সময়েও বড় গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীদের মৃত্যুর খবর শোনা যায়। এই দলে হাতিদের নামও রয়েছে। আর হয়তো সেই জন্যই শাবককে সাবধানে রাস্তা পারাপার করা শেখাচ্ছিল ওই মা হাতিটি। ভাইরাল ভিডিওর শেষে দেখা গিয়েছে সফলভাবে রাস্তা পার হতে পেরেছে মা হাতি এবং তার সন্তান। 

আরও পড়ুন- বিয়ের আগে খোদ কিং খানের থেকে সারপ্রাইজ পেলেন এই কনে! ভাইরাল ভিডিও

সেরা শিরোনাম

Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য় কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য় কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Madhya Pradesh News: বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
বারান্দা থেকে ঝুঁকে গুটখার পিক ফেলতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি প্রৌঢ়ের, চোখের নিমেষে শেষ হলেন তিনি
Viral News: লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
লাইভ সম্প্রচারের সময় জলোচ্ছ্বাসে সমুদ্রের জলে ভেসে গেলেন সাংবাদিক, ভাইরাল সেই ভিডিও
Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget