এক্সপ্লোর

Odisha News: পিঠের ব্যথায় কাতর বৃদ্ধ, ডাক্তার ভেবে হাতুড়ের দ্বারস্থ, পেলেন পশুর ইঞ্জেকশন

Odisha Quack Absconding: শনিবার বাড়ি বয়ে এসে ৫০০ টাকা করে একটি বা দু’টি নয়, মোট তিনটি ইঞ্জেকশন দেন ওই হাতুড়ে ডাক্তার।

ময়ূরভঞ্জ: পশুকে দেওয়ার ইঞ্জেকশন মানুষের শরীরে। দু’-দু’জন রোগীর সঙ্গে একই আচরণ। বিষয়টি চাউর হতেই বেপাত্তা হাতুড়ে ডাক্তার। তাঁর খোঁজে এখন হইহই রইরই কাণ্ড ওড়িশায়। অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। হন্যে হয়ে তাঁকে খুঁজছে পুলিশ। 

রোগীকে পশুর ইঞ্জেকশন হাতুড়ে ডাক্তারের

ওড়িশার (Odisha News) ময়ূরভঞ্জের (Mayurbhanj News) ঘটনা। অভিযুক্ত ৬৫ বছর বয়সি বিশ্বনাথ বেহেরা। আদতে কেওনঝরের কান্তিপালের বাসিন্দা। ডাক্তার পরিচয় দিয়ে ময়ূরভঞ্জে যথেষ্ট পসার জমিয়েছিলেন। পিঠের যন্ত্রণায় কাতর ৭৫ বছর বয়সি শ্রীকান্ত মোহান্ত নামডাক শুনেই ছুটে গিয়েছিলেন।

শ্রীকান্তকে পরখ করে ইঞ্জেকশন দেওয়ার কথা বলেন ওই হাতুরে ডাক্তার। কিন্তু কিন্তু করেও তাতে রাজি হয়ে যান শ্রীকান্ত । তার পর শনিবার বাড়ি বয়ে এসে ৫০০ টাকা করে একটি বা দু’টি নয়, মোট তিনটি ইঞ্জেকশন দেন ওই হাতুড়ে ডাক্তার। ছ’টি ট্যাবলেট দেন খেতে। তাতে সাময়িক রেহাইও মেলে যন্ত্রণার হাত থেকে।

আরও পড়ুন: Mayurbhanj quack administers livestock injections to patient again, FIR registered

কিন্তু রবিবার পরিস্থিতির অবনতি হেত শুরু করে শ্রীকান্ত র। গায়ে ব্যথা, জ্বর অনুভব করেন। ব্যথায় নড়াচড়া করতেও পারছিলেন না। তার পর শুরু হয় পেটের সমস্যা। পরিস্থিতির অবনতি হতে শুরু করলে ঠাকুরমুন্ডা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাঁকে। সঙ্গে সঙ্গে র্তি নেওয়া হয় শ্রীকান্তকে। শুরু হয় চিকিৎসা।

আগেও এমন কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত

শ্রীকান্তর ছেলে গজেন্দ্র মোহান্ত সেখানে চিকিৎসককে ওই তিনটি ইঞ্জেকশন দেখান। তাতেই জানা যায় যে, শ্রীকান্ত কে পশু চিকিৎসার ইঞ্জেকশন মেলোক্সিক্যাম দেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে থানায় এফআইআর দায়ের করেন গজেন্দ্র। তদন্ত শুরু হলে জানা যায়, শ্রীকান্ত একা নন, এর আগে আরও এক রোগীকে পশু চিকিৎসার ইঞ্জেকশন দিয়েছিলেন অভিযুক্ত।

অভিযুক্তের বিরুদ্ধে ৩০৭ (খুনের চেষ্টা), ৩৩৭ (কারও জীবন বিপন্ন করে তোলা) এবং ৪১৭  (প্রতারণা) ধারায় মামলায় দায়ের করেছে পুলিশ। কিন্তু ঘটনার পর থেকেই বেপাত্তা ওই হাতুড়ে ডাক্তার। কেওনঝরের বাড়িতে গিয়েও তাঁর হদিশ মেলেনি। তাঁর খোঁজে হন্যে হয়ে ঘুরছে পুলিশ।শ্রীকান্ত র অবস্থা আপাতত স্থিতিশীল।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Viral: ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে চোরের এ কী হল ! যাত্রী মহিলার কীর্তিতে হতবাক সকলে, Video ঘিরে তুমুল চর্চা
ট্রেনে মোবাইল চুরি করতে গিয়ে চোরের এ কী হল ! যাত্রী মহিলার কীর্তিতে হতবাক সকলে, Video ঘিরে তুমুল চর্চা
Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget