এক্সপ্লোর

Viral News:পাশ করেছে পড়ুয়া নাকি Passed Away? বিভ্রাটে ভাইরাল রিপোর্ট কার্ড

Teacher Makes Embarrassing Report Card: রিপোর্ট কার্ড নাকি মর্মান্তিক 'মৃত্যুবার্তা'? শিক্ষকের কমেন্ট পড়ে এমনই প্রশ্ন ভ্যাবাচ্যাকা খাওয়া নেটিজেনদের। পরে অবশ্য সকলে বুঝেছেন, সবটাই বিলিতি ভাষার ব্যবহারে গোলমাল।

কলকাতা: রিপোর্ট কার্ড নাকি মর্মান্তিক 'মৃত্যুবার্তা'? শিক্ষকের কমেন্ট (Viral Report Card) পড়ে এমনই প্রশ্ন ভ্যাবাচ্যাকা খাওয়া নেটিজেনদের। পরে অবশ্য সকলে বুঝেছেন, সবটাই বিলিতি ভাষার ব্যবহারে গোলমাল। তাই তো রিপোর্ট কার্ডে Passed Out লিখতে গিয়ে Passed Away লিখে ফেলেছিলেন শিক্ষক। তবে আপাতত, সেই রিপোর্ট কার্ডের স্ক্রিনশটই ভাইরাল নেটদুনিয়ায়।

'কী থেকে কী হইয়া গেল'...
Passed Out এবং Passed Away। তফাৎ বলতে একটি শব্দের। কিন্তু একসঙ্গে ধরলে দুটি কথার অর্থ একেবারে আলাদা। রিপোর্ট কার্ডে 'কমেন্ট' লেখার তাড়াহুড়োয়  শিক্ষক কি সেই তফাৎ খেয়াল রাখেননি? অনন্ত ভান নামে এক ট্যুইটারেট্টি এই স্ক্রিনশট পোস্ট করেন। তাঁর দাবি, এটি ফেসবুকে খুঁজে পেয়েছিলেন। যদিও রিপোর্ট কার্ডটি কার, কে লিখেছেন, সে সব স্পষ্ট নয়। তবে যে বিষয়গুলির নম্বর ওই স্ক্রিনশটে ধরা পড়েছে তার মধ্যে একটি বিষয় 'ছিছেওয়া' বা Chichewa। তথ্য বলছে, আফ্রিকার মালাওয়ির জাতীয় ভাষা Chichewa। অনেকের তাই ধারণা, সম্ভবত সেখানকারই কোনও স্কুলপড়ুয়ার উদ্দেশে রিপোর্ট কার্ডের কমেন্ট লিখেছেন শিক্ষক। দেখা যাচ্ছে, রিপোর্ট কার্ডটি ২০১৯ সালের। "টার্ম থ্রি" পরীক্ষায় সংশ্লিষ্ট পড়ুয়াকে রিপোর্ট কার্ড দিচ্ছেন শিক্ষক। অঙ্ক, ইংরেজি, এগ্রিকালচার, লাইফ স্কিলস, আর্টস-সহ একাধিক বিষয়ে ভালো নম্বর পেয়ে পাশ করেছে ওই পড়ুয়া। তাই কমেন্টে শিক্ষক লিখছেন, 'she has passed away'। বার্তার মূল কথাটি স্পষ্ট। কিন্তু কমেন্টে শিক্ষক যা লিখেছেন, তার অর্থ দাঁড়ায় 'ও (পড়ুয়া) মারা গিয়েছে'।

নেটিজেনদের প্রতিক্রিয়া..
অনন্ত ভানের ট্যুইটারে ছবিটি পোস্ট হতে না হতেই ৩ হাজার ভিউজ হয়ে যায়। একজন লেখেন, 'প্রার্থনা করি, ওই পড়ুয়া যেন শান্তিপূর্ণ ও সমৃদ্ধ জীবন কাটাতে পারে।' আবার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন এমন গাফিলতিতে। তাঁদের বক্তব্য, রিপোর্ট কার্ডে কমেন্ট লেখার আগে আরও একটু সচেতন না হলেই কি নয়? আপাতত এই নিয়ে হইচই সোশ্য়াল মিডিয়ায়। যদিও যাকে নিয়ে এত কথা, তাঁর পরিচয় এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, এই ধরনের ভুলের কথা আগেও শোনা গিয়েছে। কয়েক বছর আগেই মধ্য়প্রদেশে একটি মডেল টেস্ট পেপারে এমন ভুল নিয়ে বিপুল শোরগোল হয়েছিল। "সুবুদ্ধি" ও "কুবুদ্ধি"-র ফারাক জানতে চেয়ে একটি প্রশ্ন করা হয় ওই মডেল টেস্ট পেপারে। সেই প্রশ্নের উত্তর ঘিরেই দানা বাঁধে বিতর্ক।

আরও পড়ুন:রাষ্ট্রপতির সফরের আগেই তিন অধ্যাপককে শোকজের নোটিস ধরাল বিশ্বভারতী

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget