এক্সপ্লোর

UP News: ফুচকা খেতে গিয়ে বিপত্তি, চোয়াল সরে গেল এক মহিলার ! দেখুন ভিডিও

Jaw Dislocates Due To Eating Fuchka : ফুচকা খেতে গিয়ে সরে গেল চোয়াল, মহাবিপত্তিতে উত্তরপ্রদেশের বাসিন্দা

নয়াদিল্লি: ফুচকা খেতে গিয়ে ফ্যাসাদে, সরে গেল চোয়াল ! আজ্ঞে হ্যাঁ, যা কেউ কখনও কোনওদিন স্বপ্নেও ভাবেনি, তেমন ঘটনাই ঘটেছে এবার উত্তরপ্রদেশের এক ৪২ বছর বয়সী মহিলার সঙ্গে।

আরও খবর, আধার কার্ডটা হল কীভাবে? স্বরূপনগর সীমান্তে চাঞ্চল্যকর দাবি এক অনুপ্রবেশকারীর ! 'গ্রাম পঞ্চায়েতের লোকেরা এসেছিল বাড়িতে..'

ফুচকা খেতে গিয়ে বিপত্তিতে পড়লেন উত্তরপ্রদেশের বাসিন্দা 

জানা গিয়েছে, শনিবার ফুচকা খেতে গিয়ে বিপত্তিতে পড়লেন গৌরি কিষাণপুর গ্রামের, ইনকালা দেবী। ঘটনাটা আচমকাই হল। ফুচকা খাওয়ার পর আর বন্ধ করতে পারলেন না মুখ ! এর পরেই অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যায় তাঁর। প্রথমে কাঁদতে শুরু করেন। সবাই ততক্ষণে এমন ঘটনায় অবাক। যদিও মুহূর্তেই সম্বিত ফেরে উপস্থিত সকলের। কোনওরকম ঝুঁকি না নিয়েই তাঁকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে।

প্রথমে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে সমাধান হয়নি

এদিকেপ্রথমে তাঁকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সমাধান হয়নি। সেখানের চিকিৎসকেরা চেষ্টা করলেও ওই মহিলার চোয়াল আগের অবস্থায় ফেরাতে সক্ষম হননি। ফলে তাঁকে রেফার করে দেওয়া হয়।  নির্দিষ্ট এই চিকিৎসার জন্য তাঁকে ছিছোলি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এরপর সার্জনরা তাঁর চোয়াল দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দক্ষতার সহিত স্বাভাবিক করে তোলেন। অবশেষে চিকিৎসকদের চেষ্টায় তিনি স্বাভাবিক অবস্থায় ফিরতে পেরেছেন উত্তরপ্রদেশের ওই মহিলা। 

এমন ঘটনা প্রায় বিরল বললেই চলে

এদিকে এই ঘটনা দেখে ফুচকা খাচ্ছিলেন যারা, বাকিরাও হকচকিয়ে গিয়েছেন। ফুচকা বিক্রেতা নিজেই বলেন, এমন ঘটনা তিনিও কখনও আগে ঘটতে দেখেননি। উল্লেখ্য, কাঁধ ডিসলোকেট হওয়ার ঘটনা অতীতে প্রকাশ্যে এলেও, চোয়াল সরে যাওয়ার ঘটনা সেভাবে সামনে আসে না। বলাই বাহুল্য সাধের ফুচকা খেতে গিয়ে এই বিড়ম্বনার মুখে পড়তে হবে জানলে, তিনি বোধহয় ভুল করেও ওই পথে এগোতেন না। যদিও বিষয়টা এমন নয়, ৮ থেকে ৮০, প্রায় প্রত্যেকেরই এই ফুচকা খাওয়ার বিষয়টি খুবই পছন্দের। তবে এমন ঘটনা প্রকাশ্যে এলে এবার ফুচকা খাওয়ার সময়, অনেকেই বাড়তি সতর্ক হয়ে যাবেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP News (@abpnewstv)

সেরা শিরোনাম

Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget