এক্সপ্লোর

Viral News: ইউটিউব দেখে রোগীর ইসিজি করছেন ল্যাব-কর্মী, সরকারি হাসপাতালের ভিডিয়োতে শোরগোল

Rajasthan News: ল্যাবকর্মী ইউটিউবের ভিডিয়ো টিউটোরিয়াল দেখে ইসিজি করছেন হাসপাতালে। এই ভিডিয়ো (Viral Video) দেখেই চোখ কপালে নেটিজেনদের।

যোধপুর:  সরকারি হাসপাতালের অনিয়ম নিয়ে মাঝেমাঝেই অভিযোগ শোনা যায় সাধারণ মানুষদের মধ্যে। সম্প্রতি এমনই একটি ঘটনা প্রকাশ্যে এল সমাজমাধ্যমে। এক ল্যাবকর্মী ইউটিউবের ভিডিয়ো টিউটোরিয়াল দেখে ইসিজি করছেন হাসপাতালে। এই ভিডিয়ো (Viral Video) দেখেই চোখ কপালে নেটিজেনদের। হাসপাতালে দীপাবলির ছুটিতে (Rajasthan Govt Hospital) ছিলেন সকল ডাক্তার ও কর্মী। রাজ্য সরকারি হাসপাতালের পরিকাঠামো দেখে শোরগোল পড়ে গেছে নেটমাধ্যমে।

পিটিআই সংবাদসংস্থার মতে, সেই ল্যাবকর্মীর যথাযথ জ্ঞান ছিল না ইসিজি করার, তারপরেও তিনি এই কাজ করতে থাকেন আর তা নিয়ে রোগীর পরিবার যথেষ্ট আপত্তি জানিয়েছিল। কিন্তু কিছুতেই কথা শোনেননি সেই ব্যক্তি। পরিবারের লোকজন জানিয়েছিল যে যথাযথ প্রশিক্ষণ না নিয়ে এই কাজ করলে রোগীর মৃত্যুও হতে পারে। কিন্তু সেই ব্যক্তি জানান যে হাসপাতালে অন্য কোনো কর্মী ছিলেন না, তাই বাধ্য হয়ে তাকেই এই কাজ করতে হবে।

সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এই ঘটনা ঘটেছে যোধপুরের পাওতাতে রাজ্য সরকারি স্যাটেলাইট হাসপাতালে। তদন্ত শুরু হয়েছে এই হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা নিয়ে। ভিডিয়োতে দেখা যায় রোগীর বাড়ির লোকজন এই ঘটনায় প্রথমে আপত্তি জানিয়েছিলেন, ল্যাবকর্মীকে জানিয়েছিলেন যে তিনি যেহেতু এতে প্রশিক্ষিত নন, এই সেনসিটিভ স্ক্যান করার কারণে অনেক বড় ক্ষতি হতে পারে রোগীর। কিন্তু তা না শুনেই ইসিজি করতে থাকেন সেই ল্যাবকর্মী।

সেই ভিডিয়োতে দেখা যায় যে ল্যাব টেকনিশিয়ান দীপাবলির ছুটিতে বাড়ি গিয়েছেন। ফলে হাসপাতালে তেমন কেউ নেই। সমস্ত কিছু ঠিকভাবে ইনস্টল করা হয়েছিল, সমস্ত যন্ত্রপাতিও ভালমত কাজ করছিল। ভিডিয়োতে সেই ব্যক্তি নিজেই স্বীকার করেন যে এর আগে তিনি কখনও ইসিজি করেননি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার অভাব সত্ত্বেও পরিবারের লোকেদের বারণ অগ্রাহ্য করেই তিনি ইসিজি করতে শুরু করেন।

ইসিজি-র পুরো কথা হল ইলেক্ট্রোকার্ডিওগ্রাম যা এমন এক মেডিক্যাল পরীক্ষা যা মানুষের হৃদযন্ত্রের ওঠাপড়া পরিমাপ করে। হৃদরোগ নির্ণয় করার কাজে এটি ব্যবহৃত হয়। হৃদরোগ থাকলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা জানা যায় এই ইসিজি পরীক্ষা থেকেই। এমনকী ইসিজি পরীক্ষা থেকে এও জানা যায় যে হৃদযন্ত্রে কোনো ব্লকেজ আছে কিনা। কোনোরকম হার্ট সার্জারি প্রয়োজন কিনা তাও জানা যায় এই পরীক্ষা থেকেই।

এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পরেই সেই মেডিকেল কলেজের অধ্যক্ষ বিএস যোধা সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন, তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।    

আরও পড়ুন: Inspirational Story: সোনার চেন ফেলে গিয়েছিলেন মহিলা যাত্রী, বাড়ি গিয়ে ফেরত দিলেন অটোচালক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget