এক্সপ্লোর

Viral News: ঝুঁকি এড়াতে লকারে রেখেছিলেন ১৮ লক্ষ, এক ভুলে মাটি হল গৃহিণীর সব টাকা

Moradabad Bank Locker: কোনও অলৌকিক ঘটনা নয়, দুষ্টু লোক টাকা ঝেঁপে দিয়েছে, এমনও নয়। বরং তিল তিল করে জমানো অলকার ১৮ লক্ষ টাকা চলে গিয়েছে উইপোকার পেটে।

মোরাদাবাদ: মধ্যবিত্ত জীবনের খরচ-খরচা চালিয়ে তিলে তিলে সঞ্চয় গড়ে তোলেন সাধারণ মানুষ। কিছু টাকা জমলেই ব্যাঙ্কে জমা রাখতে ছোটেন। গয়নাগাটি সামলে রাখতেও ভরসা সেই ব্যাঙ্কের লকার। তাই লকারে তিল তিল করে জমানো টাকা রেখে নিশ্চিন্তেই ছিলেন অলকা পাঠক। যদি খরচ হয়ে যায়, সেই ভয়ে একবছর লকার খুলেও দেখেননি তিনি। এতদিন পর যাও বা লকার খুললেন, টাকার পরিবর্তে হুড়মুড় করে ঝরে পড়ল ধুলোর রাশি। (Viral News)

কোনও অলৌকিক ঘটনা নয়, দুষ্টু লোক টাকা ঝেঁপে দিয়েছে, এমনও নয়। বরং তিল তিল করে জমানো অলকার ১৮ লক্ষ টাকা চলে গিয়েছে উইপোকার পেটে। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, লকারের পাল্লা খোলা। মাটি-ধুলো লেগে তার ভিতর। নীচে মেঝেতে পড়ে রয়েছে ধুলো-ময়লা। (Moradabad Bank Locker)

উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা অলকা। মেয়ের বিয়ের জন্য একটু একটু কের ১৮ লক্ষ টাকা জমিয়েছিলেন। গত বছর অগাস্ট মাসে ব্যাঙ্ক অফ বরোদার আশিয়ানা শাখার লকারে ওই টাকা রেখে আসেন তিনি। তার পর আর ওই মুখো হননি তিনি। সম্প্রতি ব্যাঙ্ক থেকে ফোন যায় তাঁর কাছে। লকার সংক্রান্ত চুক্তি পুনর্নবীকরণ করতে বলা হয়। পরিচয়, বাড়ি, রোজগার নিয়ে বিশদ তথ্যও জমা করতে বলা হয়। 

আরও পড়ুন: Basangouda Patil Yatnal: নেহরু নন, দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি, দাবি বিজেপি নেতার

সেই মতোই ব্যাঙ্কে পৌঁছেছিলেন অলকা। সব ঠিক আছে কিনা দেখতে লকার খোলেন তিনি। তাতেই চমকে ওঠেন তিনি। দেখা যায়, উইপোকার হানায় কিছুই আর অবশিষ্ট নেই। টাকার বান্ডিলের পরিবর্তে শুধু মাটি পড়ে রয়েছে লকারের ভিতরে। গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান ব্যাঙ্কের কর্মীরাও। তড়িঘড়ি ব্যাঙ্ক অফ বরোদার সদর দফতরে বিষয়টি নিয়ে অভিযোগ জানানো হয়।

এই ঘটনায় ভেঙে পড়েছেন অলকা। তাঁর দাবি, ব্যাঙ্কের কর্মীরা বিষয়টি নিয়ে কোনও উচ্চবাচ্য করছেন না। তাঁদের কাছ থেকে সাহায্য় না পেলে, অন্য উপায় দেখবেন এবং যতদূর যাওয়া যায়, যাবেন বলে জানিয়েছেন তিনি। তবে এ ব্যাপারে হাত তুলে নিয়েছেন ব্য়াঙ্কের কর্মীরাও। কারণ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, ব্য়াঙ্কের লকারে নগদ টাকা রাখা একেবারে নিষিদ্ধ।

ব্যাঙ্ক অফ বরোদার লকার চুক্তিতেও স্পষ্ট উল্লেখ রয়েছে তার। বলা রয়েছে, 'মূল্যবান গহনা, গুরুত্বপূর্ণ নথিই শুধু রাখতে পারবেন গ্রাহকরা। সেই বাবদই লকারের লাইসেন্স প্রদান করা হবে। লকারে কোনও নগদ টাকা রাখা যাবে না'। ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে বলা রয়েছে, লকারে রাখা জিনিস চুরি গেলে, ডাকাত লুঠ করে নিয়ে গেলে, তার দায় ব্যাঙ্কের। আগুন লাগলে, বিল্ডি ভেঙে পড়লেও ক্ষতিপূরণ মিলবে। কিন্তু নগদের কথা উল্লেখ নেই কোথাও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

লাইভ টিভি

ABP Live TV
ABP আনন্দ
ABP અસ્મિતા
ABP ਸਾਂਝਾ
ABP न्यूज़
ABP माझा
POWERED BY
sponsor

সেরা শিরোনাম

Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব২: 'ভোটের আগে মুখ্যমন্ত্রীর কথা রাখতেই বিতর্কিত ৭০-৩০ মন্তব্য', বিস্ফোরণ হুমায়ুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৫.১২.২৫) পর্ব ১:বাবরি মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট|এবিপি আনন্দে হুমায়ুন
Mamata Banerjee: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৪.১২.২৫) পর্ব ২: 'টাকা খেয়ে বিজেপির তাঁবেদারি', মুর্শিদাবাদ থেকেই সুর চড়ালেন তৃণমূলনেত্রী
Humayun Kabir: সাসপেনশনের পরেও বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে অনড় হুমায়ুন কবীর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rupee Record Fall : রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
রান্নার গ্যাস থেকে পেট্রোল-ডিজেল, টাকার রেকর্ড পতনে এই জিনিসগুলির দাম বাড়বে ?
Gold Price : আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
আজ কমেছে সোনার দাম, রাজ্যে কত হয়েছে গোল্ড রেট ?
Google Nano Banana : সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
সাবধান ! গুগলের ন্যানো ব্যানানা দিয়ে তৈরি হচ্ছে জাল প্যান, আধার কার্ড, কীভাবে সনাক্ত করবেন ?
IND vs SA ODI Live: ৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
৪ বল বাকি থাকতে ৪ উইকেটে ভারতকে হারাল দক্ষিণ আফ্রিকা, ওয়ান ডে সিরিজের ফয়সালা শেষ ম্যাচে
Stock Market Today : একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
একদিনে ২.৭৫ লক্ষ কোটি টাকার ক্ষতি, টানা চার দিন পড়ল বাজার, এখন কী করবেন ? 
Gold Price : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে কত হল সোনার রেট ?
Stock Market Crash :  ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
ফ্ল্যাট শুরুর পরই ধস বাজারে,২৬০০০-এর নীচে নেমে গেল নিফটি 
LIC Adani :  আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
আদানিদের সিমেন্ট কোম্পানিতে বিনিয়োগ বাড়াল LIC, বিরোধীদের প্রশ্নে এই জবাব দিল সরকার
Embed widget