এক্সপ্লোর

Viral News : অফিসে 'লেট' করলেই জরিমানা ২০০ টাকা ,শেষে বসই দিলেন এত টাকা! নিজেই জানালেন সকলকে

Mumbal Viral News : এই ঘটনার কথা শেয়ার করেছেন নিয়মকর্তা নিজেই।  কৌশল শাহ নিজেই দেরি করে অফিস ঢোকার জন্য হাজার টাকা জরিমানা দেন । 

নয়াদিল্লি : অফিসে সবাই আসুক সময় মতো। চেয়েছিলেন বস। কর্মীদের সময়ানুবর্তিতার মধ্যে আনতে অভিনব এক বুদ্ধিও এঁটেছিলেন তিনি। কিন্তু নিয়মের গেরোয় বড় মাশুল দিতে হল বসকেই। মজার এই ঘটনা এখন ইন্টারনেটে ভাইরাল। 

অফিসে সব কর্মীদের সময়ে অফিসে আনার জন্য বিশেষ নিয়ম করেছিলেন বস ! তাঁর ধারণা ছিল, এই নিয়ম লাগু করলেই সবাই সময়ে অফিসে আসবে।  মুম্বইয়ের কসমেটিকস কোম্পানি ইভর বিউটির প্রতিষ্ঠাতা কৌশল শাহ সম্প্রতি একটি নতুন নীতি প্রয়োগ করেন অফিসে। সব কর্মচারীদের সকাল সাড়ে ৯ টার মধ্যে অফিসে পৌঁছতে বলেন। সেই সঙ্গে বলে দেন, যারা দেরিতে আসে, তাদের ২০০ টাকা করে জরিমানা করা হবে। তিনি ভেবেছিলেন জরিমানা এড়াতে সবাই সময়ে আসবে।  কিন্তু কয়েকদিন পর যা ঘটল, তা ভাবা যায় না।  এই ঘটনার কথা শেয়ার করেছেন নিয়মকর্তা নিজেই।  কৌশল শাহ নিজেই দেরি করে অফিস ঢোকার জন্য হাজার টাকা জরিমানা দেন । 

একথা জানিয়েছেন শাহ নিজেই।  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই নিয়ম তাঁরই বিপক্ষে গিয়েছে। তিনি নিজেই জরিমানা দিয়েছেন হাজার টাকা। অর্থাৎ ৫ দিন লেট ! 

তিনি X হ্যান্ডেলে লেখেন,'গত সপ্তাহে, অফিসে কাজের গতি বাড়ানোর জন্য, আমি একটি কঠোর নিয়ম করেছিলাম । সকলকে সকাল সাড়ে ৯ টার মধ্যে অফিসে উপস্থিত হতে হবে বলে জানাই। (আগে আমরা ১০ টা থেকে ১১ টার মধ্যে আসতাম)। বলি, যদি আমরা দেরি করি, তাহলে আমরা ২০০ টাকা পেনাল্টি দেব। '

কৌশলের এই পোস্টটি ভাইরাল হয়েছে। নেটিজেনরা এই পোস্টে নানারকম কমেন্ট করেছেন। কৌশল আরও বলেন, তিনি চালু করেন ও সোশ্যাল মিডিয়ায় নিজের জরিমানা দেওয়ার কথা এই কারণেই শেয়ার করেন, যাতে সকলে বোঝে কোম্পানিতে সবার জন্য একই নিয়ম। তিনি উল্লেখ করেন, এর জন্য তিনি আলাদা একটি ইউপিআই লাইট অ্যাকাউন্ট খোলেন। আর সবার অর্থ সেখানেই জমা পড়ে। আর সেই সংগ্রহের টাকা খরচ হত টিমের জন্যই। যেমন সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়ার জন্য । 

আরও পড়ুন :       

বর্ষার আগমন বার্তা স্পষ্ট, তবু এখনই ভারী বৃষ্টি নয় ! এই তারিখ থেকেই প্রবল বর্ষণ কলকাতায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget